সময় কলকাতা ডেস্ক, ১৩ এপ্রিল: বাঙালির রান্নাঘরে থাকে নতুন নতুন রেসিপি, নতুন নতুন খাবার। পনির কমবেশি সবারই খুব পছন্দের খাবার। কিন্তু,সবসময় পনিরের একই পদ কার ভালো লাগে বলুন তো? একঘেঁয়ে রান্না থেকে বেরিয়ে এসে একটু নতুন কিছু রান্না করলে মুখের স্বাদেরও পরিবর্তন আসে। তাই পরিবারের সদস্যদের চমক দিতে বাড়িতেই বানিয়ে ফেলুন পনির পাতুরি। রইল রেসিপি-

উপকরণ
১৫০ গ্রাম পনির
১/২ চা চামচ হলুদ গুঁড়ো
১/২ চা চামচ লংকা গুঁড়ো
১.৫ টেবিল চামচ সর্ষে পোস্ত বাটা
২ টেবিল চামচ নারকোল বাটা
২ টা কাঁচা লঙ্কা কুচি
প্রয়োজন অনুযায়ী কলা পাতা
২ চা চামচ ধনেপাতা কুচি
স্বাদ অনুযায়ী নুন
প্রয়োজন মত তেল

আরও পড়ুন অভিষেককেও জেরা করতে পারবে ইডি-সিবিআই
পদ্ধতি
প্রথমে সব সামগ্রীগুলো এক জায়গায় করে তারপর একটা পাত্রে পনিরগুলো ম্যাশ করে নিতে হবে। তারপর ওর মধ্যে নুন ও হলুদ দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। নারকেল বাটা দিয়ে আবার ভালো করে মিশিয়ে নিতে হবে। এবার লঙ্কা গুঁড়ো, ধনেপাতা, কাঁচা লঙ্কা কুচি দিয়ে আবার মেশাতে হবে। সর্ষে পোস্ত বাটা ও ১ চা চামচ সরষের তেল দিয়ে দিতে হবে। সব কিছু ভালো করে মিশিয়ে একটা তাওয়াতে কলা পাতাগুলো একটা কাপড় দিয়ে চেপে চেপে সেকে নিতে হবে। তারপর ওর মধ্যে অল্প করে পনির মশলা দিয়ে ইচ্ছে মত সেপ দিয়ে নিতে হবে। এবার চারপাশ থেকে ফোল্ড করে সুতো দিয়ে বেঁধে দিতে হবে। কড়াইয়ে অল্প তেল দিয়ে তেল গরম হলে কলা পাতা গুলো দিয়ে মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। নামিয়ে সুতাগুলো কেটে নিয়ে একটা সার্ভিং প্লেটে সাজিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন পনির পাতুরি।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি