সময় কলকাতা ডেস্ক, ১৫ এপ্রিল: মুম্বাই- পুনে হাইওয়েতে ভয়াবহ বাস দুর্ঘটনা। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ল যাত্রীবাহী বাস। দুর্ঘটনায় এখনো পর্যন্ত ১২ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। মৃতের সংখ্যা আরও বাড়তে বলেই আশঙ্কা করা হচ্ছে। গুরুতর জখম হয়েছেন ২৫ জন। তাঁদের হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে চিকিৎসার জন্য। ৭জনের অবস্থা আশঙ্কাজন।

৪০ জন যাত্রী নিয়ে মুম্বাই থেকে পুণের দিকে যাচ্ছিল একটি যাত্রীবাহী বেসরকারি বাস। মুম্বাই পুনে হাইওয়েতে শিঙ্গরোবা মন্দিরের কাছে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটি। ছিটকে পড়ে রাস্তার ধারের খাদে। রায়গড় খাপলি এলাকায় ঘটা এই দুর্ঘটনায় ,উদ্ধার কার্যে এগিয়ে আসেন এলাকার সাধারণ মানুষ। খাদে পড়ে বাসটি কার্যত দুমড়ে মুচড়ে যায়। স্থানীয়দের তরফে খবর যায় রায়গড় থানার পুলিশের কাছে। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে চলে আসে বিশাল পুলিশ বাহিনী।
আরও পড়ুন দণ্ডি কাটা বিতর্কের জের, গ্রেফতার ২ তৃণমূল কর্মী

এরপর দড়ির সাহায্যে আহতদের উদ্ধার করে নিয়ে আসা হয় হাইওয়েতে। তাদের চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে। কিন্তু কি কারণেই দুর্ঘটনা তার কারণ খতিয়ে দেখছে পুলিশ। উঠে আসছে বিভিন্ন প্রশ্ন। চালক কি মদ্যপ অবস্থায় ছিল? নাকি যান্ত্রিক গোলযোগের কারণেই বাসটি নিয়ন্ত্রণ হারিয়েছে? পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে। যদিও প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছেন, বাসের চালক কোনোভাবে নিয়ন্ত্রণ হারানোর ফলেই এই দুর্ঘটনা ঘটেছে। বাসটি পুনে থেকে গোরেগাঁও যাওয়ার সময় এদিন ভোর ৪টা নাগাদ ঘটে এই দুর্ঘটনা। এখনও পর্যন্ত ১৬ জনকে উদ্ধার করা হয়েছে।


More Stories
বিজেপি বিপক্ষ দল ভাঙাতে কত কোটি টাকা দিচ্ছে বলে অভিযোগ?
আক্রান্ত হলেন ককরোচ পার্টির প্রতিষ্ঠাতা অভিজিৎ দিপকে
ভারতে তেলের দাম কি কমছে?