স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৫ এপ্রিল:
তালাক দেওয়া স্ত্রীকে চরম বোকা বানালেন মেসির ক্লাব ফুটবলে সতীর্থ আশরাফ হাকিমি। আশরাফ হাকিমির সঙ্গে তালাক ও আইনি কাণ্ডে এপ্রিল ফুল হতে হল আশরাফ হাকিমির স্ত্রী হিবা-কে।তালাকের আবেদনের পরে মরক্কোর ফুটবলার হাকিমির স্ত্রী অর্ধেক সম্পত্তি দাবি করেছিলেন। হিবা অবৌক এখন কার্যত আঙুল কামড়াচ্ছেন। তালাক নিয়ে হাকিমির অর্ধেক সম্পত্তি দাবি করা হিবার চক্ষু এখন চড়কগাছ।

সময়টা ভালো যাচ্ছে না মরোক্কান ফুটবলার আশরাফ হাকিমির। একথা ঠিক যে, কাতার বিশ্বকাপে আশাতীত সাফল্য পেয়েছে মরক্কো। চতুর্থ স্থানে শেষ করে ইতিহাস সৃষ্টি করেছে কাসাব্লাঙ্কার দেশ। বিশ্বকাপ থেকে ফেরার পর বেশ উৎসবের মেজাজেই ছিলেন মরক্কোর ফুটবলাররা। কিন্তু হঠাৎই তাল কাটে। মরক্কোর প্রথম একাদশের নির্ভরযোগ্য রাইট উইং ব্যাক আশরাফ হাকিমির বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগে আনেন এক মহিলা। ইউরোপীয় সংবাদপত্রে এই নিয়ে বিতর্ক কম হয়নি। আবার এই ফুটবলার খেলেন প্যারিসের ক্লাব পিএসজিতে। যেখানে খেলেন বিশ্ব ফুটবলের মহাতারকা লিওনেল মেসি।

হাকিমির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠার পর ইউরোপীয় সংবাদ মাধ্যমে বিতর্কের সৃষ্টি হয়েছে। ঘটনার জেরে ফুটবলারের থেকে মুখ ফিরিয়েছেন তাঁর স্ত্রীও। দাম্পত্য জীবনে কলহের মধ্যেই তালাকের আবেদন করেছেন হাকিমির স্ত্রী হিবা। শুধু তাই নয় জানা গিয়েছে আদালতে ভরণ পোষণের জন্য হাকিমির সম্পত্তির অর্ধেকটাও দাবি করেছেন হিবা। কিন্তু এরপর যেটা ঘটেছে, তা কল্পনাও করতে পারেননি তিনি। আদালতে তিনি জানতে পারেন হাকিমির নিজের নামে কোনও সম্পত্তি নেই। যা আছে সব ফুটবলারের মায়ের নামে। শুধু তাই নয় প্যারিসের ক্লাব থেকে প্রতি সপ্তাহে যে মোটা অঙ্কের বেতন পান হাকিমি, তাও ঢোকে তাঁর মায়ের ব্যাঙ্ক অ্যাকাউন্টে। প্রতি মাসে হাকিমি পিএসজির ক্লাব থেকে পান ১ মিলিয়ন ডলারের কাছাকাছি। কিন্তু এর মাত্র ২০ শতাংশ উপভোগ করেন ফুটবলার। এই মুহূর্তে মূল্যবান আফ্রিকার ফুটবলারদের মধ্যে হাকিমি রয়েছেন ছয় নম্বরে। তাঁর মোট সম্পত্তির পরিমাণ ২৪ মিলিয়ন ডলার। বিচ্ছেদ হলে ভরণ পোষণের জন্য হিবা পেতে পারতেন প্রায় ১২ মিলিয়ন ডলার। কিন্তু সব সম্পত্তি আশরাফ মায়ের নামে দিয়ে রেখেছেন। ফলে এখন ঘটনাটি সম্পুর্ন অন্যদিকে মোড় নিয়েছে। আর ফুটবলারটির এই মাতৃপ্রেম যথারীতি ঝড় তুলেছে সোশ্যাল মিডিয়াতে।

তবে সম্পদের বিচারে পিছিয়ে নেই হাকিমির পত্নী হিবা। ইউরোপীয় সংবাদ সূত্রে জানা গিয়েছে হিবার সম্পত্তির পরিমাণ প্রায় ২ থেকে ২.৫ মিলিয়ন ডলারের কাছাকাছি। তাই সোশ্যাল মিডিয়াতে অনেকেই দাবি করেছেন ভরণ পোষণের টাকা না পেলেও হিবার ভবিষ্যতে অর্থের সমস্যা হবেনা। তবে কোথায় আর ১২ মিলিয়ন! তালাক নিয়ে বোকা হওয়া ছাড়া গতি কী!


More Stories
চেন্নাইয়ানকে হারিয়ে মোহনবাগানকে টপকে ইস্টবেঙ্গল তিন নম্বরে
কেকেআর-কে হারালেন, কে এই মুকুল চৌধুরী ?
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার