সময় কলকাতা স্পোর্টস ডেস্ক :
হেরেই চলেছে দিল্লি ক্যাপিটালস । দিল্লির মুখোমুখি হতেই পরপর দুটি ম্যাচে হারার পর অবশেষে জয়ে ফিরল রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ঘরের মাঠ চিন্নাস্বামীতে তারা ২৩ রানে হারাল দিল্লি ক্যাপিটলকে। এদিন প্রথমে ব্যাট করে কোহলির অর্ধশত রানে ভর করে ২০ ওভারে ১৭৪ রান করে ব্যাঙ্গালোর। জবাবে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৫১ রান করতেই হিমশিম খেয়ে যায় দিল্লি। দিল্লির হয়ে ৩৮ বলে ৫০ রান করেন মণীশ পান্ডে। আরসিবির হয়ে তিনটি উইকেট নেন বিজয় কুমার বিশাখ।

ব্যাঙ্গালোর ভালো খেললেও হারের ধারা অব্যহত রাখল দিল্লি।নামী কোচ, মেন্টর বা সাপোর্টিং স্টাফ দিয়ে যে মাঠের পারফরমেন্সে ব্যর্থতা ঢাকতে ব্যর্থ দিল্লি। মার্শ, পৃথ্বী রান পাচ্ছেন না।ওয়ার্নার ব্যাট করছেন অত্যন্ত ঢিমে গতিতে।এনিয়ে টানা পাঁচ ম্যাচ হেরে লিগ তালিকার একদম তলানিতেই রইল পন্টিংয়-সৌরভের দল। অপরদিকে, দিল্লিকে হারিয়ে ৭ নম্বরে উঠে এল ব্যাঙ্গালোর।।


More Stories
এশিয়া কাপে ভারতের মেয়েরা কি জয়যাত্রা অব্যাহত রাখবে?
জেসুস এবার বার্সেলোনায়
ছয় বিদেশীতে মোহনবাগান প্রস্তুত, জেরবার ইস্টবেঙ্গল, কবে আসছেন এফিয়ং?