সময় কলকাতা ডেস্কঃ আজ ১৯ এপ্রিল,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১০৯ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে-
১৪৫১ – দিল্লির বাদশাহ আলম শাহ সিংহাসন ছাড়েন।
১৯৫৪ – পাকিস্তানের গণপরিষদ উর্দু এবং বাংলাকে পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসাবে স্বীকৃতি দেয়।
১৯৭৫ – ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ আর্যভট্ট উৎক্ষেপন করে।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৯০৯ – শ্রীরামকৃষ্ণ অনুশাসনের স্বামী লোকেশ্বরানন্দ আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৯৫৭ – মুকেশ আম্বানি, ভারতীয় ব্যবসায়ী, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান এবং বর্তমানে এশিয়ার ধনী ব্যক্তি এদিন জন্মান।
১৯৬৮ – আরশাদ ওয়ার্সী, ভারতীয় চলচ্চিত্র অভিনেতার জন্মদিন আজ।
১৯৭৭ – অঞ্জু ববি জর্জ, ভারতীয় দীর্ঘ জাম্পার আজকের দিনে জন্মগ্রহণ করেন।
আরও পড়ুন দণ্ডিকাণ্ডের জের, ভাইস চেয়ারম্যানের অপসারণের দাবিতে বিজেপির বিক্ষোভ
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৮৬৭ – ভারতীয় পণ্ডিত ও কলকাতা হিন্দু সমাজের বিশিষ্ট নেতা স্যার রাজা রাধাকান্ত দেব বাহাদুর আজকের দিনে প্রয়াত হন।
১৮৮২ – ইংরেজ জীববিজ্ঞান তথা প্রথম বিবর্তনবাদ এর ধারণা যিনি দেন চার্ল্স্ ডারউইন-এর প্রয়াণ দিবস আজ।
১৯০৬ – পিয়ের ক্যুরি, নোবেল পুরস্কার বিজয়ী একজন ফরাসি পদার্থবিজ্ঞানী এদিন প্রয়াত হন।
১৯১৪ – চার্লস স্যান্ডার্স পেয়ার্স, মার্কিন পদার্থবিজ্ঞানী ও দার্শনিক আজকের দিনে প্রয়াত হন।
১৯৪৮ – বাংলা রঙ্গমঞ্চের অভিনেত্রী তারা সুন্দরীর প্রয়াণ দিবস আজ।
১৯৫৮ – অনুরূপা দেবী, বাঙালি ঔপন্যাসিক এদিন প্রয়াত হন।
১৯৭১ – বাঙালি কবি ও সাহিত্যিক নরেন্দ্র দেবের প্রয়াণ দিবস আজ।


More Stories
নাবালক ছাত্রের সঙ্গে যৌ*ন মিলন , গ্রেফতার হাইস্কুল শিক্ষিকা
পুলওয়ামা হামলার মাস্টারমাইন্ড হামজা বুরহান খ*তম , কে এই হামজা?
সীমান্তে চ্যাংড়াবান্ধায় জমি হস্তান্তরের সিদ্ধান্তের পরই শুরু মাপজোক