সময় কলকাতা ডেস্ক, ২৩ এপ্রিল : বিগত কয়েকদিন ধরে অস্বাভাবিক হারে গরম বাড়ছে। এই গরম বাড়ার সঙ্গে সঙ্গে আমাদের নিত্য প্রয়োজনীয় ব্যবহৃত গেজেট গুলিও গরম হয়ে যাচ্ছে। বিশেষত মোবাইল এবং ল্যাপটপগুলি এতটাই গরম হচ্ছে যে সেগুলি ব্যবহার করার সময় অস্বস্তি সৃষ্টি হচ্ছে। এর মধ্যে মোবাইল সবথেকে বেশি গরম হয়। বিভিন্ন ডিভাইসে সমস্যার সৃষ্টি হচ্ছে। তবে মোবাইল বা অন্য ডিভাইস যে পারিপার্শ্বিক তাপমাত্রার সঙ্গেই গরম হয়, তেমনটা সবক্ষেত্রে বলা যায় না। তবুও গরমে পাল্লা দিয়ে বাড়ছে সমস্যা।

গাড়িতে বসে মোবাইল ব্যবহার করার সময় মোবাইল সবথেকে বেশি গরম হচ্ছে। এমন কিছু টিপস আমাদের মেনে চলতে হবে যাতে মোবাইল গরম হওয়া থেকে রক্ষা পাওয়া যায়। বিশেষজ্ঞদের সঙ্গে কথা বলে সমাধানের পথ খোঁজার চেষ্টা করেছে সময় কলকাতা।
১)রোদে গাড়ি পার্কিং করার পর সেই গাড়ির ভেতরে কোনদিন ফোন রাখবেন না। এমনিতেই গাড়ি গরম থাকে আর বাইরের তীব্র গরমে ফোন খুব তাড়াতাড়ি গরম হয়ে ওঠে। একটি পরীক্ষায় দেখা গেছে, আইফোন গুলি ৩৫ ডিগ্রি এর বেশি গরম হলে তার ব্যাটারি খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। কিন্তু অ্যান্ড্রয়েড ফোন গুলির ক্ষেত্রে এখনো অব্দি এমন কোন রিপোর্ট পাওয়া যায়নি।
২) গাড়ি চালানোর সময় ফোন কোনদিন ড্যাশবোর্ড এর উপর রাখবেন না। কারণ ড্যাশবোর্ডের ওপরেই সূর্যরশ্মি সরাসরিভাবে পড়ে।তাই ওই স্থানে ফোন রাখলে ফোন খুব তাড়াতাড়ি গরম হয়ে যায় এবং ফোন নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে।এছাড়াও বাড়িতে বসেও ফোন ঘাটলে ফোন উত্তপ্ত হচ্ছে, এই ক্ষেত্রে কিছু প্রতিকার আছে যার ফলে ঘরে বসেও ফোন ঠান্ডা রাখা যেতে পারে।
৩) অনেক মানুষ সাধারণত নিজের ফোনকে রক্ষা করার জন্য ব্যাক কভার ব্যবহার করেন। যখন ফোন অতিরিক্ত গরম হবে তখন এই ব্যাক কভার কে খুলে ফেলতে হবে। একটি ব্যাক কভার থাকলে একটি ফোন নিরাপদ থাকে তবুও গরমে এই ব্যাক কভার ব্যবহার না করাটাই শ্রেয়।
৪) অনেকজন ফোনে গেম খেলতে ভালোবাসে। গেম খেলার ফলেও ফোন খুব উত্তপ্ত হয়ে ওঠে। বিশেষ করে এই গরমে গেম খেলার ফলে ফোন আরো তাড়াতাড়ি গরম হয়। তাই মোবাইলে গেম খেলা থেকে বিরত থাকুন। বিশেষ করে মোবাইলের উপর বেশি চাপ সৃষ্টি করে এ ধরনের গেম থেকে বিরত থাকাই শ্রেয়।
উপরোক্ত টিপসগুলি মানলে আপনি আপনার মোবাইলের উষ্ণতার অস্বস্তি থেকে রক্ষা পেতে পারেন বলাইবাহুল্য।


More Stories
লেনিনের মৃত্যু : বিতর্ক এবং বাস্তব
রাজ কিরণ অন্তর্ধান রহস্য
নেতা নয় নায়ক, যমের অরুচি, ঋতব্রতকে ভয়ঙ্কর আক্রমণ শতরূপের