সময় কলকাতা ডেস্ক, ২৪ এপ্রিল: অবশেষে স্বস্তি মিলল জেলাবাসীর। শনিবার থেকেই জেলায় জেলায় শুরু হয়েছে হালকা বৃষ্টি। যার জেরে একধাক্কায় অনেকটাই নামল তাপমাত্রার পারদ। ইতিমধ্যেই দক্ষিণবঙ্গের একাধিক জেলার আবহাওয়া বদলাতে চলেছে। সোমবারও একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পারদের ওঠানামায় রাজ্যবাসীর প্রাণ ওষ্ঠাগত। গুমোট আবহাওয়ার জেরে বেড়েছে ভ্যাপসা গরমও। এদিকে,বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রমশ বাড়ছে রোদের তেজ। দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন অল্প ব্যবহারে মোবাইল গরম হ’লে কী করবেন?

আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, সোমবারও দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সেইসঙ্গে ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। উত্তরবঙ্গেরও পার্বত্য এলাকায় একাধিক জেলায় শিলাবৃষ্টির পূর্বাভাস রয়েছে। এদিন কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৯ ডিগ্রি সেলসিয়াস। রবিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩.৯ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৩৬ থেকে ৮২ শতাংশ।

পূর্বাভাস বলছে, মঙ্গলবার পর্যন্ত কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে। একইসঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইবে ঝোড়ো হাওয়া। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে,উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় হতে পারে শিলাবৃষ্টি। দিল্লি, পঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড ও উত্তর পূর্ব ভারতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এদিকে,দার্জিলিং, কালিম্পং, কোচবিহার,জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে বৃহস্পতিবারের মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ছত্রিশগড় এবং মহারাষ্ট্রে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে বিহার ও ওড়িশায়।


More Stories
অভিষেকের অফিসে ভাঙচুর
যাদবপুর নিয়ে মুখ খোলায় সংবাদপত্রের কার্যালয় ঘেরাও
অস্বাভাবিক মৃত্যু মমতার ভাইঝির, নেপথ্যে কী কারণ?