সময় কলকাতা ডেস্ক, ২৪ এপ্রিল: ফের ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠল নিউজিল্যান্ড। রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.২। সেন্টার ফর সেসমোলজির তরফে জানানো হয়েছে, রবিবার ভোরে দুপুরে নিউজিল্যান্ডের কার্মাডেক দ্বীপে শক্তিশালী ভূমিকম্প হয়। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। ভূমিকম্পের মাত্রা অনেকটাই বেশি হওয়ায় বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হচ্ছে। তবে,কোনও প্রাণহানির খবর এখনও পর্যন্ত পাওয়া যায়নি। তীব্র ভুমিকম্প হলেও এখনও সুনামি সতর্কতা জারি করেনি নিউজিল্যান্ডের প্রশাসন।

গত মাসেই একবার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছিল নিউজিল্যান্ড। সেসময় রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৭.১। মার্কিন জিওলজিক্যাল সার্ভের তরফে জানা গিয়েছিল,নিউজিল্যান্ডের কার্মাডেক দ্বীপে শক্তিশালী ভূমিকম্প হয়। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে ছিল ভূমিকম্পের উৎসস্থল। ভূমিকম্পের মাত্রা অনেকটাই বেশি হওয়ায় বড় ক্ষয়ক্ষতির আশঙ্কা করা হয়েছিল। উৎসস্থল থেকে ৩০০ কিলোমিটার এলাকার মধ্যে সুনামির সতর্কতাও জারি করা হয়েছিল। তবে,কোনও প্রাণহানির খবর সেসময় পাওয়া যায়নি।
আরও পড়ুন রোদে মাথা যন্ত্রণা থেকে মুক্তি পাওযার টোটকা

ভূবিজ্ঞানীরা জানিয়েছেন, বিশ্বের অন্যতম বড় দু’টি গুরুত্বপূর্ণ টেকটনিক প্লেটের মাঝে নিউজিল্যান্ডের অবস্থান। কার্যত সেকারণেই নিউজিল্যান্ড অত্যন্ত ভূমিকম্প প্রবণ এলাকা। প্রতি বছরই নিউজিল্যান্ডে ছোট-বড় বহু ভূমিকম্প হয়। এর আগে ফেব্রুয়ারি মাসেই ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে নিউজিল্যান্ডের ওয়েলিংটনের পারাপারাউমুর এলাকা। সেসময় রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.১। ভূমিকম্পের মধ্যেই নিউজিল্যান্ডে ভয়াবহ ঘূর্ণিঝড় হ্যারিকেনও আছড়ে পড়েছিল।


More Stories
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
হরমুজ প্রণালী, রান্নার গ্যাস ও তেল এবং ভারত -ইরানের সম্পর্ক
যুদ্ধের জাঁতাকলে ভারত