সময় কলকাতা ডেস্ক,২৫ এপ্রিল: মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগ, টিটাগড় থানার পুলিশকে ২ লক্ষ টাকা জরিমানার নির্দেশ কলকাতা হাই কোর্টের। জানা গিয়েছে,২০২২ সালের ৯ মার্চ বিশাল শুক্লা নামে এক ব্যক্তিকে তাঁর দোকান থেকে তুলে নিয়ে যায় টিটাগড় থানার পুলিশ। তিনি এলাকায় কংগ্রেস কর্মী হিসেবে পরিচিত। পরের দিন অর্থাৎ ১০ মার্চ তাঁকে মাদক মামলায় গ্রেফতার দেখানো হয়। এরপর ওই কংগ্রেস কর্মী কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। মঙ্গলবার অর্থাৎ আজ হাইকোর্টের বিচারপতি শম্পা সরকারের এজলাসে ছিল ওই মামলার শুনানি।

ইতিমধ্যেই টিটাগড় থানায় কর্তব্যরত একাধিক পুলিশকর্মী এই মামলায় দোষী সাব্যস্ত হয়েছে এদিন। সেক্ষেত্রে নির্দিষ্ট কোনও ব্যক্তিকে জরিমানা করেনি আদালত। হাইকোর্ট স্পষ্ট করে দিয়েছে, ব্যারাকপুর কমিশনারেটের কমিশনার গোটা অভিযোগের ভিত্তিতে তদন্ত করবে। নিশ্চিত করতে হবে, কংগ্রেস কর্মীকে এই মিথ্যা মাদক মামলায় ফাঁসানোর দায় কোন পুলিশকর্মীর? যে বা যাঁরা দোষী সাব্যস্ত হবেন, তাঁরা ব্যক্তিগতভাবে এই জরিমানা দেবেন বলে জানিয়ে দিয়েছেন বিচারপতি।
আরও পড়ুন মহাদেবের নামে অশ্লীল গান! সোশ্যাল মিডিয়ায় বিতর্কের জেরে ক্ষমা চাইলেন বাদশা

উল্লেখ্য,২০২২ সালের ৯ মার্চ বিশাল শুক্লাকে তাঁর দোকান থেকে তুলে নিয়ে যায় টিটাগড় থানার পুলিশ। এরপর ১০ মার্চ তাঁকে মাদক মামলায় গ্রেফতার দেখানো হয়। জামিনের আর্জি নিয়ে আগেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন বিশাল শুক্লা। বিচারপতি জয়মাল্য বাগচির ডিভিশন বেঞ্চ সেই সময় বিশালের জামিন মঞ্জুর করেন। এফআইআর খারিজের জন্য মামলা পাঠানো হয়েছিল নির্দিষ্ট বেঞ্চে।


More Stories
পাটুলিতে শুট আউট, নিহত যুবক
বিজেপিকে একমাত্র রুখতে পারেন দিদি : অখিলেশ যাদব
এবার কলকাতায় পাঁচজায়গায় একযোগে সিবিআই হানা