Home » ভুয়ো কল,এসএমএস থেকে রেহাই দিতে এবার ট্রাই-এর নয়া উদ্যোগ

ভুয়ো কল,এসএমএস থেকে রেহাই দিতে এবার ট্রাই-এর নয়া উদ্যোগ

সময় কলকাতা ডেস্ক, ৩০ এপ্রিল : টেলিকম রেগুলেটরি অথরিটি অব ইন্ডিয়া’ বা ট্রাই এবার স্প্যাম তথা জাল এসএমএস এবং প্রচারমূলক বাণিজ্যিক কলের জন্য নতুন নিয়ম নিয়ে আসতে চলেছে। আর এই নিয়ম লাগু হবে চলতি বছরের আগামী মাস অর্থাৎ মে মাসের ১ তারিখ থেকেই।

বর্তমানে ভুয়ো কলের কারণে অতিষ্ট মানুষ।  বহু সাধারণ মানুষ এই ভুয়ো কলের চক্করে পরে তাদের টাকা পয়সাও হারিয়েছেন অনেকবার। ভুয়ো কল এবং এসএমএস শনাক্ত করতে ট্রাই অনেক ব্যবস্থাই নিয়েেছিল। তারা ভিডিও কল এবং এসএমএস শনাক্ত করতে এআই  ফিল্টার ব্যবহারের সুপারিশ দিয়েছে। ট্রাই আগামী ১লা মে ২০২৩ থেকে সমস্ত টেলিকম কোম্পানিকে স্প্যাম কল এবং মেসেজ থেকে মানুষ কে সচেতন করতে এ আই বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি ফিল্টার আপডেট করার নির্দেশ দিয়েছে৷  এই নয়া এ আই ফিল্টারটি গ্রাহকদের যে কোন প্রকারের প্ররোচনামূলক কল এবং এসএমএস থেকে রক্ষা করবে। যার ফলে কোন মানুষকে আর হয়রানির মধ্যে পড়তে হবে না। নিরাপত্তার দিক থেকে অনেক উন্নতি ঘটাবে এই প্রযুক্তি এমনটাই জানাচ্ছে ট্রাই।

ট্রাই এমন এক কলার আইডি প্রযুক্তি নিয়ে আসার কথা বলেছে যেখানে কলারের নম্বর এবং ফটো ও দেখা যাবে। কিন্তু এ বিষয়ে ভারতীয় কিছু টেলিকম কোম্পানি কিছুটা আপত্তি জানিয়েছে। এয়ারটেল (Airtel) এবং রিলায়েন্স এতে গ্রাহকের ও প্রাইভেসি ভাঙতে পারে বলে মনে করছে। এটি অনেক খরচ সাপেক্ষ ও মনে করছে। ভারতের মতো জায়গায় সবার কাছে ভালো ফোন না থাকার কারণে সব ফোনই যে এটি সামঞ্জস্যপূর্ণ হবে এমনটা আশা করা যাচ্ছে না। ১ লা মে থেকে শুধু মাত্র এ আই  ফিল্টার প্রযুক্তিটিই চালু করা হবে।

আরও পড়ুন   ভাঙল পুরুষাঙ্গ ,সহবাসে নতুনত্বের স্বাদ পেতে গিয়েই বিপত্তি

এই আশা করা হচ্ছে। কারণ কলিং নেম প্রেজেন্টেশন(CNAP) প্রযুক্তি চালু করার বিষয়ে টেলিকম কোম্পানি গুলো সহমত নয়।একটি রিপোর্ট অনুসারে জানা যাচ্ছে, কলার আইডি এবং স্প্যাম ব্লকিং সফ্টওয়্যার কোম্পানি ট্রুকলার এর সাথে জিও, ভি আই (VI) ও এয়ারটেল (Airtel)  এক সাথে হাত মেলাচ্ছে।

About Post Author