সময় কলকাতা ডেস্ক,৩০ এপ্রিল : কিছুটা নতুনত্বের স্বাদ নিতে গিয়ে বিপত্তি, ভাঙল পুরুষাঙ্গ। ইন্দোনেশিয়ার এক ৩৭ বছর বয়সী পুরুষের আনন্দ পাওয়ার চেষ্টা পরিণত হল সুতীব্র কষ্ট ও অসহ্য যন্ত্রণায়। পুরুষাঙ্গ ভঙ্গ অবস্থায় হাসপাতালে ছুটে যেতে হয় ইন্দোনেশিয়ার পুরুষটিকে।জানা গিয়েছে, পুরুষাঙ্গ ভাঙার পরে রোগী চিকিৎসককে জানান ,ঝুঁকি নিয়েই নতুন কায়দায় সঙ্গীর সঙ্গে সহবাস করতে গিয়ে তাঁর পুরুষাঙ্গ ভাঙে। অতঃপর স্থানীয় ওয়েস্ট নিউসা টেঙ্গারা প্রভিন্সিনিয়াল জেনারেল হাসপাতালে ছুটে যান তিনি । শুরু হয় তাঁর চিকিৎসা। এখন প্রশ্ন উঠতেই পারে,হাড় না থেকেও পুরুষাঙ্গ ভাঙল কী করে? হয়েছিল কী?

চিকিৎসকরা জানিয়েছেন,টিউনিকা অ্যালবুজেনিয়া নামক টিস্যুই মানুষের পুরুষাঙ্গর উত্থান শক্তি এবং বিস্তৃতি ঘটাতে সাহায্য করে।এই টিস্যু ছিঁড়ে যায় অস্বাভাবিক ক্রিয়া প্রতিক্রিয়ায়।

ইন্দোনেশিয়ার ঘটনাটি কী ছিল? ওয়েস্ট নিউসা টেঙ্গারা হাসপাতালে আহত অবস্থায় চিকিৎসকদের রোগী জানান ,রিভার্স কাউগার্ল নামে একটি যৌন অবস্থান বা সেক্স পজিশন নিয়ে সঙ্গম করতে গিয়ে তাঁর বিপত্তি ঘটে। সাধারণভাবে নারীর পুরুষের ওপরে উপবিষ্ট হয়ে যৌন আনন্দ উপভোগের একটি মুদ্রা রিভার্স কাউগার্ল।এই পদ্ধতি অবলম্বন করে যৌনসঙ্গম করতে গিয়ে টিউনিকা অ্যালবুজেনিয়া ছিঁড়ে যায় ইন্দোনেশিয়ান পুরুষের। শুরু হয় রক্তপাত।চিকিৎসকরা জানিয়েছেন, নারী যৌনাঙ্গে পুরুষাঙ্গ সঠিকভাবে প্রবিষ্ট না হওয়ার ফলেই ঘটেছিল বিপত্তি।।


More Stories
বাংলা নববর্ষের ইতিহাস
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ