Home » জয়ের সরণীতে ফেরার লড়াই চেন্নাই ও পাঞ্জাবের

জয়ের সরণীতে ফেরার লড়াই চেন্নাই ও পাঞ্জাবের

সময় কলকাতা স্পোর্টস ডেস্ক,৩০ এপ্রিল : আইপিএলে রবিবাসরীয় দুপুরে ৪১তম ম্যাচে মুখোমুখি হচ্ছে চেন্নাই ও পাঞ্জাব।শেষ চারে যাওয়ার লড়াইয়ে রয়েছে দুই দলই। শেষ ম্যাচে হেরে দু দলের কাছেই এদিনের ম্যাচ জয়ের বৃত্তে ফেরার ম্যাচ। ফলে দুই কিংসের লড়াই হয়ে উঠতে পারে উপভোগ্য। প্রসঙ্গত, এ মুহূর্তে লিগ টেবিলে দশ পয়েন্ট পেয়ে চেন্নাই রয়েছে চতুর্থ স্থানে আর পাঞ্জাব আট পয়েন্ট পেয়ে রয়েছে ষষ্ঠ স্থানে।

 

দুপুর সাড়ে তিনটেয় চেন্নাইয়ের চিদাম্বরম স্টেডিয়ামে খেলা শুরু। দুপুরে খেলা শুরু হওয়ায় শিশিরের প্রভাব এদিনের ম্যাচে না থাকার সম্ভাবনা। ফলে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিতেই পারে টসে বিজয়ী দল। দুদলের শেষ ম্যাচে  দুশোর বেশি রান করে তাদের বিরুদ্ধে বড় রানের টার্গেট দিয়েছিল প্রতিপক্ষ দল। পাঞ্জাবের বিরুদ্ধে লখনউ শেষ ম্যাচে ২৫৭ রান তোলে।এবারের আইপিএলে পাঞ্জাবের হয়ে ধারাবাহিকভাবে সফল আর্শদীপ সিং গত ম্যাচে চার ওভারে ৫৪ রান দেন। স্যাম কারেন ও বল হাতে সুবিধে করতে পারেন নি। বরং কিছুটা হলেও গত ম্যাচে ভালো বল করেছেন রাহুল চাহার।অন্যদিকে, চেন্নাইয়ের শেষ ম্যাচে তাদের বোলাররাও সুবিধে করতে পারেন নি। এবারের আইপিএলে নজরকাড়া পাথিরানা চার ওভারে ৪৮ রান দেন। রবীন্দ্র জাদেজাও সেরা ফর্মে ছিলেন না।

বোলিংয়ের পাশাপাশি ব্যাটিংও শেষ ম্যাচে দুই দলের মাথাব্যথার কারণ হয়ে উঠেছে। গত ম্যাচে শিবম দুবে ও ঋতুরাজ গাইকোয়াড় ছাড়া ব্যাট হাতে কেউ আক্রমণাত্মক হতে না পারলেও অধিনায়ক ধোনি ব্যাট করতে নামেন নি। পাঞ্জাব দলের হয়েও চোটআঘাত কাটিয়ে ফিরে এসে গত ম্যাচে ব্যর্থ হন দলনায়ক শিখর ধাওয়ান।বলাবাহুল্য,জয়ের সরণীতে ফিরতে দুই দলনায়ককেই স্বমহিমায় দেখতে চাইবে চেন্নাই ও পাঞ্জাব।।

আরও পড়ুন : আবার ব্যর্থ কেকেআর, তান্ডব বিজয়শঙ্করের,উড়ছে গুজরাটের রথ

About Post Author