সময় কলকাতা ডেস্ক, ১ মেঃ কোলেস্টেরল একটি গুরুতর সমস্যা। রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়তে থাকলে শরীরে দেখা দিতে পারে কঠিন রোগ। এই পদার্থ শরীরে বাড়তে থাকলে তা রক্তনালীর মধ্যে জমা হয়। ফলে রক্ত ঠিকভাবে চলাচল করতে পারেনা। এবার রক্তচলাচল ঠিক মতো না হলে দেখা দিতে পারে হৃদরোগ,স্ট্রোকের মতো রোগের। এই প্রতিটি রোগের জন্য মৃত্যু হওয়ার ঝুঁকি বেশি থাকে। বিশেষজ্ঞরা তাই বলছেন কোলেস্টেরল কমাতে দামি ওষুধ বা ব্যায়ামের পাশাপাশি কিছু ডাল খুব উপকারী। আসুন জেনে নেওয়া যাক এমন কিছু ডালের সম্পর্কে যা কোলেস্টেরল কমাতে সাহায্য করে।
আরও পড়ুন জিও-র এই রিচার্জে বিনামূল্যে পেয়ে যাবেন নেটফ্লিক্স সাবস্ক্রিপশন

মুগ ডাল
এই ডালে রয়েছে ভালো পরিমাণে ম্যাঙ্গানিজ,কপার,জিঙ্ক,পটাশিয়াম,ভিটামিন এবং প্রোটিন।এই ডাল খুব সহজেই হজম করা যায়।হার্টের বিভিন্ন রোগ থেকে মুক্তি দিতে পারে এই দাল।পাশাপাশি কোলেস্টেরলের মাত্রা কমাতেও সাহায্য করে।

বিউলির ডাল
এই ডাল খেতে খুবই সুস্বাদু।ইডলি,ধোসা,বড়া এই ডাল দিয়েই তৈরি করা হয়।এই ডালে রয়েছে,প্রোটিন,পটাশিয়াম,ক্যালশিয়াম,আয়রন,ভিটামিন এ এবং বি।এছাড়াও এই ডালে সলিউবল এবং নন সলিউবল ফাইবার রয়েছে।যা হজম ক্ষমতা ঠিক রাখতে সাহায্য করে।পাশাপাশি কোলেস্টেরল দূর করতে এই ডালের জুড়ি মেলা ভার।

মুসুর ডাল
এই ডালে ভালো পরিমাণে প্রোটিন থাকে।ফাইবার থেকে শুরু করে ম্যাগনেশিয়াম,ক্যালশিয়াম,ভিটামিন-বি ও থাকে এই ডালে।কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখতে এই ডাল খুব সাহায্য করে।এছাড়াও এই ডাল রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।


More Stories
বারাসাতে নিপায় আক্রান্ত নার্সের মৃত্যু
সফল সিজারিয়ান, উৎসবের আগমনে উদযাপন ধুপগুড়ি মহকুমা হাসপাতালে
নিপা ভাইরাস বারাসাতে! আক্রান্ত দুই নার্স! সতর্কতা হিসেবে কী করনীয়?