সময় কলকাতা ডেস্ক, ২ মে: ঘড়ির কাঁটায় তখন সবে রাত ১০টা ছুঁই ছুঁই। মঞ্চে দাঁড়িয়ে রয়েছে মিউজিকের মায়েস্ত্রো। সদ্য ‘ছাইয়াঁ ছাইয়াঁ’ ধরেছেন। সেই সময় ঘটল অপ্রীতিকর ঘটনা। হঠাৎই গান বন্ধ করে দেওয়া হল বিখ্যাত অস্কারজয়ী সুরকার ও গায়ক এ আর রহমানের। মঞ্চ থেকে নামতে বলে মুম্বই পুলিশ! এপ্রিল মাসের শেষ রবিবার পুণেতে এমন পরিস্থিতির সম্মুখীন হলেন এ আর রহমান। অনুষ্ঠানের শেষ গানটিই ধরেছিলেন রহমান। আর সেই সময় পুলিশের কড়া নির্দেশ। আর গাওয়া যাবে না গান। শুধু যে তাঁকে থামালেন এমনটা নয়, বরং মিউজিশিয়ানদের কাছে এগিয়ে গিয়ে গান বাজনা বন্ধ করতে বললেন পুলিশ। কিন্তু, কেন এমন ঘটনার শিকার হলেন শিল্পী?

ভারতীয় বিনোদন জগতে অন্যতম বিখ্যাত সুরকার ও গায়ক এ আর রহমান। এই উজ্জ্বল নক্ষত্র তিন দশকেরও বেশ সময় কাটিয়ে দিয়েছেন বিনোদনের জগতে। শুধুমাত্র দক্ষিণ ভারত কিংবা ভারতীয় কিংবা বলিউড নয়, এ আর রহমান আন্তর্জাতিক মানের এক শিল্পী। তাঁকে কদর করে এবং ভালোবাসে বিশ্বের প্রত্যেকটি দেশ। আর ভালোবাসার টানে এ আর রহমানের নামে আস্ত একটি রাস্তার নামকরণ হয়েছে কানাডার শহর মারখামে। তাঁর কনসার্ট মানেই ভক্তদের উত্তেজনার পারদ তুঙ্গে। দূর দূরান্ত থেকে দর্শক ছুটে আসে তাঁর যে কোনও অনুষ্ঠানে। রবিবার রাতে এইরকমই এক শোয়ের আয়োজন করা হয় পুনের রাজা বাহাদুর মিল এলাকায়। হাজার হাজার দর্শক এসে ভিড় করেছিলেন সেখানে। নিরাপত্তা রক্ষার ক্ষেত্রে পুলিশের কর্মকর্তারা সেখানে উপস্থিত ছিলেন। রাত দশটা বাজতে দর্শকের ভিড়ের আচমকায় এসে পৌঁছায় পুনে পুলিশ।
আরও পড়ুন এনসিপির সভাপতির পদ থেকে ইস্তফা শরদ পাওয়ারের

এরপরই মঞ্চে উঠে বিখ্যাত সঙ্গীতশিল্পী রহমানকে শো বন্ধ করার নির্দেশ দিল পুলিশ। সূত্রের খবর অনুযায়ী শোয়ের জন্য নির্ধারিত সময়সীমা ছিল রাত আটটা থেকে দশটা পর্যন্ত। কিন্তু, নির্দিষ্ট সময় পেরিয়ে যেতে উক্ত অনুষ্ঠানে পুলিশ হাজির হয়ে শো বন্ধ করার আদেশ দেন। জানা গিয়েছে,পুনের এই এলাকায় হাসপাতাল থাকায় এলাকাটিকে সাইলেন্ট জোন হিসাবে দেখা হয়। তাই দশটার পর গান গাওয়ার নিষেধাজ্ঞা রয়েছে ওই এলাকায়। পুলিশের এই আচরনে ক্ষুব্ধ হন ভক্তরা। তাদের মধ্যে কেউ বলেন পাঁচ মিনিট দাঁড়িয়ে গেলে কি ক্ষতি হত? আবার কেউ বলেছে একজন শিল্পীর যোগ্য মর্যাদা দেবে না ? এমন করে কিভাবে সম্ভব? বলা বাহুল্য, ফোনে পুলিশের নির্দেশ আসা মাত্রই তৎক্ষণাৎ কনসার্ট বন্ধ করে দেন বিখ্যাত শিল্পী এ আর রহমান ও তাঁর বাকি ব্যান্ডের সদস্যরা। এরপরে নাকি রহমান মঞ্চ ছেড়ে চলে যান। যদিও কনসার্টের একটি ছবি শেয়ার করে তিনি জানিয়েছেন, ‘আবার দেখা হবে সকলের সঙ্গে’।


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র