Home » সোমবার শপথ গ্রহণ হাই কোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের

সোমবার শপথ গ্রহণ হাই কোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের

সময় কলকাতা ডেস্ক, ৫মেঃ সোমবার শপথ নেবেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম। এদিন প্রধান বিচারপতিকে শপথ বাক্য পাঠ করাবেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস। সুপ্রিম কোর্টের কলেজিয়ম তাঁকে স্থায়ী প্রধান বিচারপতি পদের জন্য সুপারিশ করেছে। গত সোমবার কেন্দ্রের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, শিবজ্ঞানমকে প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত করা হয়েছে। মঙ্গলবার থেকেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে দায়িত্বভার গ্রহণ করেন টিএস শিবজ্ঞানম। এর আগে গত ৩০ মার্চ তাঁকে ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসেবে নিযুক্ত করেছিল কেন্দ্রীয় আইনমন্ত্রক। প্রাক্তন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের মেয়াদ শেষ হয়েছিল ৩০ মার্চ। এরপর ৩১ মার্চ থেকেই ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি পদে দায়িত্ব সামলাচ্ছিলেন টিএস শিবজ্ঞানম।

গত ফেব্রুয়ারি মাসেই সুপ্রিম কোর্টের কলেজিয়াম বিচারপতি টিএস শিবজ্ঞানমকে প্রধান বিচারপতি হিসাবে নিয়োগের সুপারিশ করে। বিজ্ঞপ্তি জারি করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি-সহ তিন বিচারপতির কলেজিয়াম বিচারপতি শিবজ্ঞানমের নাম সুপারিশ করেছিলেন। এরপর কেন্দ্রীয় আইনমন্ত্রক একটি বিজ্ঞপ্তি জারি করে। বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের অবসর গ্রহণের পর ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি হিসাবে দায়িত্ব সামলাচ্ছিলেন তিনি। অবশেষে সোমবার প্রধান বিচারপতি পদে নিযুক্ত করা হল তাঁকে। কেন্দ্রীয় আইনমন্ত্রী কিরন রিজিজু ইতিমধ্যেই শুভেচ্ছা জানিয়েছেন বিচারপতি শিবজ্ঞানমকে। টুইটে কেন্দ্রীয় মন্ত্রী লিখেছেন, ‘কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি পদে নিযুক্ত হওয়ার জন্য অনেক শুভেচ্ছা রইল’।

আরও পড়ুন   অগ্নিগর্ভ পরিস্থিতি মণিপুরে, জরুরি বৈঠকের ডাক স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের

বিচারপতি টিএস শিবজ্ঞানম চেন্নাইয়ের লয়োলা কলেজ থেকে বি.এসসি পাশ করেন। মাদ্রাজ ল’ কলেজ থেকে বি.এল। ১৯৮৬ সালের সেপ্টেম্বর মাসে বার কাউন্সিল অব তামিলনাড়ুতে তাঁর নাম লেখান। এরপরই ২০০৯ সালে মাদ্রাজ হাইকোর্টের অ্যাডিশনাল জাজ হিসাবে নিযুক্ত হন।

About Post Author