সময় কলকাতা ডেস্ক, ৮ মেঃ পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে শুভেন্দু অধিকারীর ‘কনভয়ে’র ধাক্কায় যুবকের মৃত্যুর ঘটনার জল এবার গড়াল কলকাতা হাইকোর্টে। সিবিআই তদন্তের দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীই। মামলাকারীর দাবি, যে রুটে কনভয় যাচ্ছে সেখানে পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করছে না রাজ্য। জানা গিয়েছে, আগামী বুধবার মামলার শুনানির সম্ভাবনা। গত ৪ মে চণ্ডীপুরের কাছে শুভেন্দুর কনভয়ে থাকা গাড়ির ধাক্কায় শেখ ইসরাফিল নামে এক যুবকের মৃত্যু হয়।

শুক্রবার সকালে ওই গাড়ির চালক আনন্দ পাণ্ডাকে গ্রেফতার করা হয়। শনিবারই জামিনে মুক্তি পান তিনি। এই ঘটনার প্রতিবাদে প্রথম থেকেই সরব তৃণমূল। মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন, চণ্ডীপুরের বিধায়ক সোহম চক্রবর্তী, তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য, বীরবাহা হাঁসদা, সায়ন্তিকা ভট্টাচার্য, তন্ময় ঘোষ, জয়া দত্ত, সুদীপ রাহা-সহ অন্যান্য প্রতিনিধিরা। নিহতের পরিবারকে সমবেদনা জানান তাঁরা। আশ্বাস মতো ৫ লক্ষ টাকার চেক নিহতের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনায় শুভেন্দুর গ্রেফতারির দাবিতে সরব তৃণমূল। একই দাবি জানান নিহতের পরিবারের লোকজনও। তদন্তভার নিয়ে বিষয়টি খতিয়ে দেখছে সিআইডি।
আরও পড়ুন কালিয়াগঞ্জের ঘটনায় ডিজি ও মুখ্যসচিবকে তলব করতে চান এসসি কমিশনের ভাইস চেয়ারম্যান

ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীর ‘কনভয়ে’র ধাক্কায় যুবকের মৃত্যুর ঘটনায় মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন, চণ্ডীপুরের বিধায়ক সোহম চক্রবর্তী, তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য, বীরবাহা হাঁসদা, সায়ন্তিকা ভট্টাচার্য, তন্ময় ঘোষ-সহ অন্যান্য প্রতিনিধিরা। নিহতের পরিবারকে সমবেদনা জানান তাঁরা। আশ্বাস মতোই রবিবার ৫ লক্ষ টাকার চেক নিহতের পরিবারের হাতে তুলে দেওয়া হয় শাসক দলের তরফে।এই ঘটনায় শুভেন্দুর গ্রেপ্তারির দাবিতে সরব তৃণমূল। একই দাবি জানান নিহতের পরিবারের লোকজনও। যদিও বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের দাবি, “মৃত্যু নিয়ে অযথা রাজনীতি করা হচ্ছে”। তদন্তভার হাতে নিল সিআইডি


More Stories
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির
স্বরূপ বিশ্বাসের বাড়িতে পুলিশ, সঙ্গে কেন্দ্রীয় পুলিশ বাহিনী
কোমরে দড়ি নয়,দোষী প্রমাণিত না হলে অভিযুক্তর সম্মানহানি নয়, বলল আদালত