সময় কলকাতা ডেস্ক, ৯ মে : ফিউচার টেকনোলজি থেকে অনুপ্রাণিত হয়ে বানানো নাথিং ফোন নিয়ে দারুণ উৎসাহের মেজাজ ছিল ফোন প্রেমীদের। এবার সেই উৎসাহকে আরও বাড়িয়ে তুলেছে ‘নাথিং ফোন ২’ – এর মার্কেটে আসা নিয়ে। ইতিমধ্যে নেট দুনিয়ায় এই ফোন নিয়ে চর্চা শুরু হয়েছে। খুব শীঘ্রই বাজারে লঞ্চ করতে চলেছে ফোনটি। আগের ভার্সনটি এর অন্যান্য ডিজাইন এবং পারফরম্যান্সের জন্য খুবই জনপ্রিয় হয়েছিল। ইতিমধ্যেই নাথিং ফোন ২ ফিচারস ইন্টারনেটে ফাঁস হয়ে গিয়েছে। জানা গিয়েছে, এই মডেলটিতেও আগের মডেলের মতো ট্রান্সপারেন্ট ব্যাক ডিজাইন থাকবে। বিশেষ করে এই ডিজাইনটির জন্যই নাথিং ফোন বাজারে খুব জনপ্রিয় হয় এবং বিরাট জায়গা করে নেই। কিন্তু, এইবারে আরও চমক দিতে চলেছে নাথিং। দুর্দান্ত ক্যামেরা এবং ব্যাটারি নিয়ে তাক লাগিয়ে দেবে সবার মনে। এই ফোনের একটি টিজারও প্রকাশিত হয়েছে সম্প্রতি।

কি কি ফিচার থাকছে এই ফোনে ?
এখনও পর্যন্ত পাওয়া তথ্য থেকে জানা যাচ্ছে যে , এই ফোনটিতে থাকছে ৬.৫৫ এমোলেড ডিস প্লে সঙ্গে ৬০ হার্টজ থেকে ১২০ হার্টজ রিফ্রেশ রেট।এই দুর্দান্ত স্ক্রিনটিকে নিরাপদ রাখবে কর্নিং গোরিলা গ্লাস ৫। নাথিং ফোন ২-তে থাকতে পারে ৫,০০০ এম এ এইচ ব্যাটারি ক্যাপাসিটি। তবে এই ফোন ওয়াট চার্জিং সম্মন্ধে কিছু জানা যায়নি এখনও। প্রসেসর থাকবে কোয়ালকম স্ন্যাপড্রাগন ৭৭৮+ যা ১২ জিবি এবং ২৫৬ জিবি ইন্টার্নাল স্টোরেজ সাপোর্ট প্রদান করবে। ৩ রকম ভেরিয়েন্টে পাওয়া যাবে এই ফোনটি যথা – ৮ জিবি ও ১২৮ জিবি স্টোরেজ এবং ১২ জিবি ও ২৫৬ জিবি স্টোরেজ।
আরও পড়ুন রবীন্দ্রনাথের পরলোকে বিশ্বাস ও পরলোকচর্চা: নেপথ্যে কী কারণ?

সিস্টেম হিসেবে দেওয়া হবে অ্যান্ড্রয়েড ১৩ ভার্সন। এই ফোনের ক্যামেরা সম্বন্ধে এখনও সেরকম কিছু জানা যায়নি তবে এই ফোনের আগের ভার্সনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের দুটি রেয়ার ক্যামেরা সামনে ১৩ মেগাপিক্সেলের একটি ফ্রন্ট ক্যামেরা। প্রসঙ্গত এইবারে কিছুটা ক্যামেরা আপডেট আসতে চলেছে এই নতুন ভার্সনটিতে। আগের মডেলের থেকে কিছুটা বেশি দামে লঞ্চ হতে পারে। নাথিং ফোন ২ আগের মডেলটির দাম রাখা হয়েছিল ৩৩,৯৯৯ টাকায়।চলতি বছরের সম্ভাব্য জুলাই মাসেই এই ফোনটি বাজারে আসতে চলেছে। খুব তাড়াতাড়ি এই ফোনের সমস্ত ফিচার সম্পর্কেও জানা যাবে বলে ধারণা করা হচ্ছে।


More Stories
মানুষের কাজকর্ম হয়ে যাবে ঐচ্ছিক, কেন বলছেন ইলন মাস্ক!
স্বামী হত্যাকারী মিরাটের মুসকানকে চুমু পুলিশের! ভিডিও ভাইরাল হতেই FIR দায়ের, FIR সংশ্লিষ্ট ইনস্টাগ্রাম আইডি ব্যবহারকারীর বিরুদ্ধে
দুই কৃতি মেধাবী প্রাক্তনীর অর্থে শিবপুর আইআইইএসটি-তে তৈরি হবে গবেষণাগার