Home » খুব শীঘ্রই যাত্রা শুরু করবে ‘ভারত গৌরব’ ট্রেন, কোন রুটে চলবে? জেনে নিন ভাড়া !

খুব শীঘ্রই যাত্রা শুরু করবে ‘ভারত গৌরব’ ট্রেন, কোন রুটে চলবে? জেনে নিন ভাড়া !

সময় কলকাতা ডেস্ক, ৬ মে : ভারতীয় রেলওয়ের মুকুটে আবার জুড়ল সোনার পালক।  বন্দে ভারতের পর এবার ‘ভারত গৌরব’।  ভারতীয় রেলওয়ের এক অন্যতম অবদান বন্দে ভারত এক্সপ্রেস।  বছরের শুরুতেই হাওড়া-নিউ জলপাইগুড়ি বন্দে ভারত এক্সপ্রেস চালু হয়েছে। ইতিমধ্যে জানা গিয়েছে যে খুব শীঘ্রই চালু  হতে চলেছে হাওড়া-পুরি বন্দে ভারত এক্সপ্রেস। এবার বন্ধে ভারতের পর ছুটতে চলেছে ‘ভারত গৌরব’ ট্রেন। বিশেষ করে তীর্থযাত্রীদের জন্য সুখবর।  কিছুদিন পরই কলকাতা থেকেই ছাড়তে চলেছে পূর্ব রেলওয়ের প্রথম ‘ভারত গৌরব’ ট্রেন।  জানা গিয়েছে, পূর্ব ভারতের প্রথম ‘ভারত গৌরব’ টুরিস্ট স্পেশাল ট্রেনটি ২০ মে কলকাতা থেকে একটি জ্যোতির্লিঙ্গ পরিদর্শন করানোর জন্য যাত্রা শুরু করবে।

ইস্টার্ন রেলওয়ের জেনারেল ম্যানেজার অরুণ অরোরা জানিয়েছেন, আইআরসিটিসি নতুন এলএইচবি ব্রেকসহ মোট ৭০০ টি সিটের  ব্যবস্থা করা হয়েছে। কলকাতা স্টেশন থেকে যাত্রা শুরু করবে। মোট পাঁচটি জ্যোতির্লিঙ্গ- মহাকালেশ্বর, নাগেশ্বর, ত্রাম্বেকেশ্বর, সোমনাথ ও ওমকারেশ্বর প্রভৃতি জায়গার সফর করবে। আর এই সফরে মোট ১১ রাত ও ১২ দিন সময় লাগবে। তারপরই সম্পন্ন হবে সফরটি।  ইস্টার্ন রেলওয়ে জেনারেল ম্যানেজারের পক্ষ থেকে জানা যাচ্ছে, এই ট্রেনের মধ্যে সমস্ত রকম মেডিকেল সহায়তা পাওয়া যাবে।  ট্রেনটি যাত্রা শুরুর পর পশ্চিমবঙ্গ, ঝাড়খন্ড,বিহার এবং উত্তরপ্রদেশে বিভিন্ন স্টেশনে পর্যটকদের জন্য থামানো হবে।

আরও পড়ুন   শরদ পাওয়ারের ইস্তফা প্রত্যাখ্যান করল এনসিপি

এখন থেকেই ট্রেনটির অগ্রিম বুকিং শুরু হয়ে গিয়েছে।  সব বিভাগেই ৩৩ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। জেনে নেওয়া যাক কত খরচ এই ট্রেনে সফর করতে? এখন পর্যন্ত পাওয়া তথ্য থেকে জানা গিয়েছে, আইআরসিটিসির পক্ষ থেকে প্রত্যেক যাত্রীদের জন্য স্লিপার কোচে ২০০৬০ টাকা, ৩ এসি কোচে ৩১৮০০০ টাকা, ২এসি কোচের জন্য ৪১৬০০ টাকা ভাড়া ধার্য করা হয়েছে। এগুলির মধ্যে ধরা থাকবে হোটেলে থাকার খরচ, খাবার খরচ এবং অন্যান্য বাদবাকি সুবিধা। যেহেতু, এই ট্রেনটি তীর্থযাত্রীদের জন্য চালু করা হচ্ছে,তাই এই ট্রেনে সব খাবার নিরামিষ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে আইআরসিটিসির পক্ষ থেকে।

About Post Author