Home » গরমেও ঠোঁট ফাটছে? রইল ঘরোয়া কিছু টোটকার সন্ধান!

গরমেও ঠোঁট ফাটছে? রইল ঘরোয়া কিছু টোটকার সন্ধান!

সময় কলকাতা ডেস্ক, ১২ মে : তাপমাত্রা ৪০-এর গণ্ডি পেরিয়ে গিয়েছে। অস্বস্তিকর গরমে নাজেহাল মানুষ। এইসময়  নানান শারীরিক সমস্যা দেখা দিচ্ছে সবার।  কিন্তু,  এবারের  এই ভরা গরমেও ঠোঁট ফাটছে কমবেশি সবারই। এমনকী  ঠোঁট থেকে চামড়া ছাড়ছে। রক্ত পর্যন্ত বেরিয়ে আসছে ঠোঁট থেকে। জেল্লা হারাচ্ছে ঠোঁট। এই ধরনের অস্বাভাবিক পরিবর্তনে মানুষের কপালে চিন্তার ভাঁজ। সবার মনে একটাই প্রশ্ন , ভরা গরমে কি করে ঠোঁট ফাটতে পারে ? কিভাবে এর থেকে মুক্তি পাওয়া যায় ? কিন্তু সবার আগে আমাদের জানতে হবে এই গরমেও ঠোঁট ফাটার কারণ কি ?


বিশেষজ্ঞরা বলছেন, বছরের যে কোন সময়েই ঠোঁট ফাটতে পারে।  সাধারণত শীতকালেই ঠোঁট ফাটে। কিন্তু, এই গরমেও যে ঠোঁট ফাটছে তার কিছু বিশেষ কারণ আছে। এর প্রধান কারণ হিসেবে বিশেষজ্ঞরা বলছেন ডিহাইড্রেশনের  প্রভাব।  এমনিতেই গরমকালে শরীরের জলের পরিমাণ কমার আশঙ্কা থাকে। আর এই জলের পরিমাণ কমতে থাকলেই শরীরে ডিহাইড্রেশন সৃষ্টি হয়। ফলে শরীর শুষ্ক হয় সাথে সাথে ঠোঁটও শুষ্ক হয়ে পড়ে। এগুলি ছাড়াও সাধারণ কিছু কারণ রয়েছে যার জন্য এই ঠোঁট ফাটে। এক্ষেত্রে গরমে বাইরে বেরোনোর সময় ঠোঁটে যদি কোন সানব্লক ব্যবহার না করা হয়, তাইলে ঠোঁট ফাটার সমস্যা দেখা দেয়। 


এই সমস্যার থেকে মুক্তি পাওয়ার উপায় :
১) যেহেতু ডিহাইড্রেশনই এই ঠোঁট ফাটার মূল কারণ তাই শরীরে জলের অভাব হতে দিলে চলবে না। দিনে পর্যাপ্ত পরিমাণ জল পান করতে হবে। অন্যথায় ঠোঁট শুষ্ক হতে শুরু করবে। দিনে অন্তত ৩ থেকে ৪ লিটার জল পান করতেই হবে।
২) দিনের বেলায় রোদে বেরোনোর সময় যেমন আপনি সানস্ক্রিন ব্যবহার করেন ঠিক তেমনি ঠোঁটকে সুস্থ রাখতে ঠোঁটে সানব্লক ব্যবহার করতে হবে। এস পি এফ যুক্ত লিপবাম ব্যবহার করুন। লিপস্টিক লাগানোর অভ্যেস থাকলে আগে এসপিএফ যুক্ত লিপবাম লাগিয়ে তার ওপর লিপস্টিক নিন।

আরও পড়ুন    শীঘ্রই মেরামতির কাজ শুরু হতে চলেছে হাওড়া ব্রিজে

৩) বাইরে আদ্রতা হেরফেরের কারণে ঠোঁটের চামড়ার ওপরও তার প্রভাব পড়ে। স্বাভাবিক ভাবেই চামড়া উঠে আসে ও রক্ত বের হয়। তাই ত্বককে ময়শ্চারাইজার করার মতন ঠোঁটকেও ময়শ্চারাইজ করতে হবে।রাতে ঘুমানোর আগেও ঠোঁটে ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে। এতে ঠোঁট সুস্থ ও স্বাভাবিক থাকবে।

About Post Author