Home » জলের বিকল্প হিসাবে রোজ ডাবের জল খাচ্ছেন? জেনে নিন পুষ্টিবিদদের মতামত

জলের বিকল্প হিসাবে রোজ ডাবের জল খাচ্ছেন? জেনে নিন পুষ্টিবিদদের মতামত

সময় কলকাতা ডেস্ক,  ১৩ মে : তীব্র দাবদাহের কারণে মানুষের নাজেহাল অবস্থা। ঝড় বৃষ্টির আশঙ্কা বঙ্গে প্রায় নেই বললেই চলে। এই গরমে নাজেহাল গোটা বাংলা। বিভিন্ন রোগের বাসা বাঁধছে। বিশেষ করে বৃদ্ধি পাচ্ছে  হিট স্ট্রোক, হিট এক্সহউশনের পরিমাণ। এই অবস্থায় শরীরকে সুস্থ রাখা সব থেকে চ্যালেঞ্জিং বিষয় হয়ে দাঁড়িয়েছে। এই গরমে অনেকে ডাবের জল খেতে ভালোবাসেন। এমনকী  অনেকে জলের বিকল্প হিসেবেও ডাবের জল পান করেন। কেও কেও খালি পেটেও এই ডাবের জল পান করেন। ডাবের জল এমন একটি স্বাস্থ্যকর পানীয় এর অনেক উপকারিতা রয়েছে। যেমন ত্বক টানটান করা,  ত্বক উজ্জ্বল করা,  চোখের নীচের কালো দাগ কমানো, শরীরকে হাইড্রেট করে।  কিন্তু, খালি পেটে ডাবের জল খাওয়া কি নিরাপদ ? কি উপকারিতা আছে এই ডাবের জলে ?

ডাবের জল পুষ্টির ভান্ডার : এই গরমে ডাবের জল আমাদের শরীরের জন্য অনেক উপকারী। এই ডাবের জল শরীরকে ডি-হাইড্রেড হতে দেয় না। সোডিয়াম,  পটাশিয়াম, ভিটামিন  বি১, এবং ভিটামিন সি রয়েছে ভরপুর এই পানীয়ে। এছাড়া ক্যালোরি রয়েছে প্রচুর পরিণামে। তবে অধিক মাত্রায় ক্যালোরি থাকলে সুগার থাকে অত্যন্ত কম পরিমানে। তাই এই ক্ষেত্রে নিশ্চিন্তে সুগারের রোগীরা ডাবের জল খেতে পারেন। গরমে চেষ্টা করুন বেশি করে ডাবের জল খাওয়া।

দিনে কতটা ডাবের জল খাওয়া উচিত ?

যেকোন জিনিস নির্দিষ্ট পরিমানে খেলে শরীর সুস্থ থাকে। অধিক মাত্রায় যেকোন জিনিস শরীরকে অসুস্থ করে দেয়। একাধিক রোগের সৃষ্টি হয়। তাই এক্ষেত্রে প্রশ্ন হল দিনে কতটা পরিমান ডাবের জল খাওয়া উচিত? বিশেষজ্ঞদের মতে , দিনে ২০০ এমএল ডাবের জল পান যেতেই পারে। তার থেকে বেশি পান করা একদম উচিত নয়। বেশি পরিমান ডাবের জল খেলে কোন উপকার তো হয় না, বরং সমস্যা দেখা দেয়।

আরও পড়ুন    হাই কোলেস্টেরল? আজ থেকেই আঙ্গুল ফল খান

খালি পেটে খেলে ডাবের জল ক্ষতি করে ?

বিশেষজ্ঞদের মতে, খালি পেটে ফল খাওয়া বা ফলের রস খাওয়া একদম উচিত নয়। এতে শরীরে নানাবিধ জটিলতার সৃষ্টি হয়।গ্যাস,  বদহজম প্রভৃতি অসুখ শরীরে বাসা বাঁধতে পারে। খালি পেটে এই পানীয় খেলে তা শরীরের কোন কাজে দেয় না। কোন পুষ্টি শরীর গ্রহণ করতে পারে না। তাই খালি পেটে ভুলেও কোনদিন ডাবের জল খাবেন না।

ডাবের জল বহু রোগের মহৌষধি :

ব্লাড প্রেসারের সমস্যায় ভুক্তভোগী রোগীদের জন্য ডাবের জল দারুন উপকারী।

শরীরে কিডনি স্টোন থাকলে তা বের করতে সহায়তা করে ডাবের জল।

সুগার নিয়ন্ত্রণে অত্যন্ত কার্যকরী এই ডাবের জল ।

কাদের ডাবের জল পান করা উচিত নয় ?

এতে অনেক কম পরিমান সোডিয়াম এবং প্রচুর পটাসিয়াম বর্তমান। আপনার যদি সিস্টিক ফাইব্রোসিস থাকে তাহলে এই অবস্থায় ডাবের জল খাওয়া অত্যন্ত ক্ষতিকর। ডাবের জল অতিরিক্ত পরিমানে পান করার ফলে ইলেক্ট্রোলাইটের সমস্যাও হতে পারে। তাই অধিক পরিমানে ডাবের জল পান করা উচিত নয়। ডাবের জলে থাকে অত্যন্ত বেশি পরিমানে ক্যালোরি। যারা ওজন কমাতে চান তাদের ক্ষেত্রে ডাবের জল পান  করা উচিত নয়।

About Post Author