সময় কলকাতা ডেস্ক, ১৪ মে : অন্যতম জনপ্রিয় স্মার্টফোন এর তকমা পেয়েছে গুগল পিক্সেল। সম্প্রতি গুগল পিক্সেল সেভেন এ লঞ্চ করার খবর আমরা ইতিমধ্যে পেয়েছি। এবার গুগল আনতে চলেছে তার নয়া পণ্য গুগল পিক্সেল ট্যাবলেট। যা খুব তাড়াতাড়ি লঞ্চ করবে বলে জানা গিয়েছে। বিশ্বের কয়েকটি নির্বাচিত বাজারে এটি লঞ্চ করে গিয়েছে। এবার ভারত সহ বিশ্বের সমস্ত জায়গায় ফোনটি আসতে চলেছে ২০শে মে। বার্ষিক ডেভেলপারস ইভেন্টে গুগল দুটি স্মার্টফোন ও পিক্সল ট্যাবলেট লঞ্চ করেছে। পিক্সেল ট্যাবলেটটি গুগল এর পপ্রথম ট্যাবলেট হিসাবে বাজারে আসতে চলেছে।

বড় ডিসপ্লে এর সাথে উচ্চমানের প্রসেসর যুক্ত এই ট্যাবলেটটি লঞ্চ করার অপেক্ষায় অনেকে। মাল্টি-পারপাস ম্যাগনেটিক স্পিকার ডক দেওয়া হয়েছে।যা চার্জিং প্ল্যাটফর্ম এবং বাহ্যিক স্পিকার হিসাবে ব্যবহার করা যেতে পারে এই এই ট্যাবলেটটিতে। আরও নানান ফিচার থাকছে এই ট্যাবলেটটিতে। আসুন বিস্তারিত জেনে নেওয়া যাক………
আরও পড়ুন বাংলাদেশের কক্সবাজারে চোখ রাঙাচ্ছে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোকা’!

গুগল এই ট্যাবলেটটি দুটি কনফিগারেশনে লঞ্চ করেছে একটি ৮ জিবি+ ১২৮ জিবি । যেটির দাম রাখা হয়েছে ৪৯৯ ডলার যা প্রায় ৪০,৯০০ টাকা।আর একটি ৮ জিবি + ২৫৬জিবি যার দাম রাখা হয়েছে ৫৯৯ ডলার যা প্রায় ৪৯,১০০ টাকা। ডিভাইসটি তিনটি রঙে পাওয়া যাবে আপাতত। সেগুলি হল হ্যাজেল, পোর্সেলিন এবং রোজ।

ফিচার
০.৯৫ -ইঞ্চি WQXGA স্ক্রিন দেওয়া হয়েছে এই ট্যাবলেটটিতে যাতে ইউএসআই ২.০ টাচ পেন সাপোর্ট করবে,গুগল সেন্সর জি২ প্রসেসর দেওয়া হয়েছে যা টাইটান এম ২ সিকিউরিটি চিপযুক্ত যেটি দুর্দান্ত পারফমেন্স দেবে। ট্যাবলেটটি অ্যান্ড্রয়েড ১৩ অপারেটিং সিস্টেম-এ চলবে। সামনে এবং পিছনে ৮ মেগা পিক্সেলের ক্যামেরা দেওয়া হয়েছে। ব্যাটারি হিসাবে দেওয়া হয়েছে, ২৭ ডব্লিউএইচ ব্যাটারি যা ১২ ঘণ্টা পর্যন্ত প্লেব্যাক অপশন দেবে। নিরাপত্তার জন্য এতে দেওয়া হয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর।


More Stories
ফোনে নেট ছাড়াই কলিং, নতুন নিয়মে কমছে খরচ
এয়ারটেল কি নাম পাল্টাচ্ছে?
মানুষের কাজকর্ম হয়ে যাবে ঐচ্ছিক, কেন বলছেন ইলন মাস্ক!