Home » বাংলাদেশের কক্সবাজারে চোখ রাঙাচ্ছে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোকা’!

বাংলাদেশের কক্সবাজারে চোখ রাঙাচ্ছে অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোকা’!

সময় কলকাতা ডেস্ক, ১৪ মে : ঘূর্ণিঝড় ‘মোকা’ এখন বাংলাদেশমুখী। রবিবার সকাল ৯ টা থেকে দুপুর ৩ টের মধ্যে বাংলাদেশের কক্সবাজার, উত্তর মায়ানমার উপকূল বরাবর আছড়ে পড়তে পারে ঘূর্ণিঝড় ‘মোকা’,এমনটাই খবর ছিল হাওয়া অফিস সূত্রে। এবার বাংলাদেশে আছড়ে পড়ল  ঘূর্ণিঝড় ‘মোকা’।   রবিবার সকাল থেকেই কক্সবাজার ও উত্তর মায়ানমার উপকূল অতি প্রবল ঘূর্ণিঝড় ‘মোকা’ অতিক্রম করতে শুরু করে। ক্রমশ তা উত্তর ও উত্তর-পূর্ব দিকে অগ্রসর হচ্ছে। বিকেল বা সন্ধ্যার দিকে মায়ানমারের সিটুয়ের সংলগ্ন কক্সবাজার ও উত্তর মায়ানমার উপকূলে ব্যাপক ভাবে আঘাত হানতে পারে। রাত আড়াইটার সময় বাংলাদেশ আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছিল, কন্টাই ২০ কিলোমিটার বেগে উপকূলের দিকে এগিয়ে আসছে ঘূর্ণিঝড় ‘মোকা’।

আরও পড়ুন    আদালতের নির্দেশে জেলার চাকরি হারাদের পাশে তৃণমূল

এই  ঘূর্ণিঝড়ের  গতিবেগ প্রতি ঘন্টায়  ১৯০ কিমি  থাকতে পারে। বাংলাদেশের এক সংবাদমাধ্যম তরফ থেকে জানা গিয়েছে, প্রায় ২১০ কিলোমিটার পর্যন্ত শক্তি বাড়তে পারে মোকার।  তবে রবিবার সকাল থেকেই বাংলাদেশের সেন্ট মার্টিন ও টেকানাফ অঞ্চলে ঝড়ো বাতাস শুরু হয়েছে। সেন্ট মার্টিন- এ সব থেকে বেশি ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাত হচ্ছে। বাংলাদেশের পাশাপাশি মায়ানমার উপকূলেও তাণ্ডব চালাচ্ছে মোকা। এর প্রভাবে কক্সবাজার ও রাখাইনসহ উত্তর মায়ানমারের কয়েকটি রাজ্যে হচ্ছে বৃষ্টি ও ঝোড়ো বাতাস।

ইতিমধ্যেই  উপকূলবর্তী অঞ্চলগুলিতে ১০ হাজার স্বেচ্ছাসেবক নিয়োগ করা হয়েছে। তারা সেখান থেকে মানুষকে নিরাপদ স্থানে যাওয়ার সতর্ক বার্তা দিচ্ছেন। বাংলাদেশের সেন্ট মার্টিন থেকে প্রায় তিন হাজার মানুষকে সরিয়ে নিয়ে গিয়ে অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়েছে। উপকূলীয় জেলা চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, বরিশাল, ভোলা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর, বরগুনা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চরগুলো ৮ নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। বাংলাদেশ আবহাওয়া দফতর মারফত জানা গিয়েছে, ঘূর্ণিঝড়টির আছড়ে পড়ার প্রভাবে বাংলাদেশ সংলগ্ন অঞ্চল যেমন, সিলেট, চট্টগ্রাম, বরিশাল বিভাগে অতি ভারী বৃষ্টিপাত হওয়ার আশঙ্কা রয়েছে। অতি ভারী বর্ষণের প্রভাবে কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধস হতে পারে।

About Post Author