সময় কলকাতা ডেস্ক, ১৫ মে : খুব শীঘ্রই রিয়েলমি ১১ সিরিজের দুটি ফোন ভারতের বাজারে আসতে চলেছে। জানা গিয়েছে, এই ফোনের দুটি মডেল লঞ্চ হচ্ছে। রিয়েলমি ১১ প্রো প্লাস এবং রিয়েলমি ১১ প্রো। এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, আগামী ১৬ মে ভারতে লঞ্চ করছে দুটি ফোন। কয়েকদিন আগেই চিনে লঞ্চ করা হয়েছিল ফোনটি। ওখানে বেশ ভালোই প্রতিক্রিয়া পাওয়া গিয়েছে ফোনটি সম্পর্কে। সবথেকে যেই মডেলটি জনপ্রিয় হয়েছে সেটি রিয়েলমি ১১ প্রো প্লাস। এই ফোনটিতে রয়েছে ২০০ মেগাপিক্সেল ক্যামেরা যা বর্তমান বাজারে ভিভো এক্স ৯০ প্রো এবং শাওমি ১৩ আলট্রা -কে টেক্কা দেওয়ার মতোই ক্ষমতা নিয়ে বাজারে আসছে। জানা গিয়েছে, এই রিয়েলমির দুটি মডেলই আগামীকাল অর্থাৎ ১৬ মে বাজারে আসছে।

এখনও পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ীর রিয়েলমি ১১ প্রো-র দাম হতে পারে ২২,০০০ টাকা এবং ২৩,০০০ টাকার মধ্যে। আর, রিয়েলমি ১১ প্রো প্লাস এর দাম রাখা হতে পারে ২৮,০০০ টাকা থেকে ২৯,০০০ টাকার মধ্যে। এই ফোনটিতে দামের দিক থেকে বিচার করে অসংখ্য ফিচারস দেওয়া হয়েছে। তার মধ্যে রিয়েলমি ১১ প্রো প্লাস এই ফোনে থাকছে ৬.৭ইঞ্চি কার্ভড এইচডি+এমোলেড ডিসপ্লে যেটির রিফ্রেশ রেট ১২০ এইচ জেড এবং টাচ স্যাম্পলিং রেট ৩৬০ এইচ জেড। এই মডেলটি তে থাকছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৫০ চিপসেট। ১২ জিবি ও ১ টিবি স্টোরেজ ও দেওয়া হতে পারে ফোনটিতে। ক্যামেরার দিক থেকে দেখতে গেলে এই ফোনটিতে রয়েছে ২০০ মেগাপিক্সেলের একটি ক্যামেরা। তাছাড়া আরও ২ টি ক্যামেরা, ৮ এম পি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং অপরটি ২এম পি ম্যাক্রো শুটার হিসাবে।
আরও পড়ুন উইকেটরক্ষক ব্যাটার জিতেশ শর্মা নজর কাড়ছেন

পাশাপাশি এইচ পি ৩ সুপার জু সেন্সর এবং ৮৫ ডিগ্রি ফিল্ড অফ ভিউ মোড থাকছে ক্যামেরা তে। যেটি ৩০ এফ পি এস রেটে ৪কে ভিডিয়ো শুট করতে পারবে।সামনে থাকছে ৩২ মেগাপিক্সেল এর একটি ফ্রন্ট ক্যামেরা। আরও অনেক ক্যামেরা ফিচার দেওয়া হবে এই ফোনটিতে। ব্যাটারির দিক থেকে দেখলে এতে থাকছে ৫০০০ এম এ এইচ ব্যাটারি রয়েছে, যা ১০০ ডব্লিউ ফাস্ট চার্জিং। রিয়েলমি ১১ প্রো ৫জি মডেলটিতে প্রায় আগের মডেলটির মতোই সব ফিচারস থাকবে। ক্যামেরা দেওয়া হবে ১০০ মেগাপিক্সেল, ৬.৭ ইঞ্চির ফুল এইচ দি + এমোলেড ডিসপ্লে, মিডিয়াটেক ডাইমেনসিটি ৭০৫০ চিপসেট এটিকে চালিত করবে। থাকছে ১২জিবি এবং ৫১২ জিবি পর্যন্ত স্টোরেজ। ৬৭ডব্লিউ চার্জিং স্পিড দেবে এই ফোনটি।


More Stories
নিখুঁত গণনা বলে দিতে পারে আপনার মৃত্যুর দিন-ক্ষণ! কীভাবে? জানলে অবাক হবেন …
Artificial intelligence: কৃষির ভবিষ্যৎ পাল্টে দেবে এআই, এল যুগান্তকারী আবিষ্কার
এবার ইন্টারনেট ছাড়াই করতে পারবেন ইউপিআই পেমেন্ট, কীভাবে? জেনে নিন