Home » দুর্ঘটনার কবলে ‘দ্য কেরালা স্টোরি’-র নায়িকা আদা শর্মা ও পরিচালক সুদীপ্ত সেন

দুর্ঘটনার কবলে ‘দ্য কেরালা স্টোরি’-র নায়িকা আদা শর্মা ও পরিচালক সুদীপ্ত সেন

সময় কলকাতা ডেস্ক, ১৫ মে: মুক্তির পর থেকেই একাধিক  বার বিতর্কের মুখে পড়েছে ‘দ্য কেরালা স্টোরি’। এই পরিস্থিতিতে ভয়াবহ পথ দুর্ঘটনার শিকার ছবির নায়িকা আদা শর্মা ও পরিচালক সুদীপ্ত সেন।  ছবির প্রচারের উদ্দেশ্যে তারা সোমবার একটি জনসভায় যাচ্ছিলেন। তারই মাঝে ঘটে যায় বিপত্তি। তেলেঙ্গানার করিমনগরে ‘হিন্দু একতা যাত্রায়’ যোগ দিতে যাচ্ছিলেন পরিচালক সুদীপ্ত সেন ও নায়িকা আদা শর্মা। আচমকাই রাস্তায় দুর্ঘটনার কবলে পড়েন ও আহত হন তাঁরা। গুরুতর আহত অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়  তাঁদেরকে। বর্তমানে তাঁরা চিকিৎসাধীন রয়েছে।

আরও পড়ুন    বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে ৩৬ হাজার চাকরি বাতিল, ডিভিশন বেঞ্চের দ্বারস্থ প্রাথমিক শিক্ষা পর্ষদ

সোশ্যাল মিডিয়াতে অভিনেত্রী সকলকে আশ্বস্ত করার জন্য শারীরিক অবস্থার কথা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘আমি ঠিক আছি। আমি বুঝতে পারছি দুর্ঘটনার খবর চারিদিকে ছড়িয়ে পড়ায় আপনারা সবাই আমাকে নিয়ে খুব চিন্তিত আছেন।  পুরো টিম এখন বিপদ মুক্ত। সবাই এখন ভাল আছে। সিরিয়াস কিছু হয়নি। খবর নেওয়ার জন্য আপনাদের সকলকে অনেক ধন্যবাদ’। অপরদিকে পরিচালক ট্যুইট করে লিখেছেন,’আজ আমাদের করিমনগরে যাওয়ার কথা ছিল। এক জনসভায় যুবক – যুবতীদের সঙ্গে আমাদের ছবি নিয়ে কথা বলতাম। কিন্তু, হটাৎ শরীরে এমন পরিস্থিতি হওয়ায় আমরা যেতে পারলাম না। তাঁর জন্য সত্যি আমরা খুব দুঃখিত। তাই করিমনগরের সকল মানুষের কাছে আমরা ক্ষমাপ্রার্থী। আমাদের মেয়েদের বাঁচানোর উদ্দেশ্যে ছবিটা বানিয়েছিলাম। দয়া করে আমাদের পাশে থাকবেন। আমাদের সাপোর্ট করবেন’।


‘দ্য কেরালা স্টোরি’ গত  ৫ মে গোটা দেশ জুড়ে মুক্তি পেয়েছে। মুক্তির পর থেকেই একাধিকবার বিতর্কের মুখে পড়তে হয় এই ছবিকে।পশ্চিমবঙ্গে এই ছবিকে নিষিদ্ধ বলে ঘোষণা করে হয়েছে। এদিকে মাত্র ৯ দিনেই এই ছবি ১০০ কোটির মাইল ফলক ছুঁয়ে ফেলেছে। একাধিক বিতর্কের ঝড়ঝাপটার মধ্যেও বক্স অফিসে রমরমিয়ে ব্যবসা করছে পরিচালক সুদীপ্তর এই ছবি। বহু রাজ্য থেকে বাতিল হলেও ব্যবসার ক্ষেত্রে কোন ঘাটতি হয়নি। এই ছবিতে শালিনী উন্নিকৃষ্ণনের চরিত্রে দেখা গিয়েছে আদাকে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি জানিয়েছেন, এই ছবি সমাজকে সচেতন করবে। অনেক মেয়ের জীবন বাঁচবে। আমি এই ছবিতে কাজ করে গর্বিত’।

About Post Author