স্পোর্টস ডেস্ক, সময় কলকাতা, ১৭ মেঃ আইপিএলের গ্রুপ পর্যায়ের খেলা একেবারে শেষদিকে পৌঁছে গেলেও গুজরাট টাইটান্স ছাড়া কেউ এখনও পর্যন্ত শেষ চারে যাওয়ার চূড়ান্ত ছাড়পত্র আদায় করতে পারেনি। প্রতিটি ম্যাচ আরও জটিল করে তুলছে শেষ চারে যাওয়ার অঙ্ক। এরকমই এক আবহে দিল্লির মুখোমুখি পাঞ্জাব। দিল্লি ইতিমধ্যেই এবারের আইপিএল থেকে ছিটকে গেলেও তারা এবার পাঞ্জাবকে হারিয়ে দিলে চেন্নাই ও লখনউয়ের সুবিধে করে দেবে বলা ভালো চেন্নাই ও লখনউয়ের শেষ চারে যাওয়া নিয়ে অনেকটাই নিশ্চিত করে দেবে। সেক্ষেত্রে শেষ চারে যাওয়ার লড়াই অনেকটাই সীমাবদ্ধ হয়ে পড়বে। তবে পাঞ্জাব জিতলে দেখা দেবে অন্য সমীকরণ।

গ্ৰুপ টেবিলের অঙ্ক হয়ে উঠবে জটিলতর। সেক্ষেত্রে পাঞ্জাব একদিকে শেষ চারে যাওয়ার বিষয়ে তাদের দাবি জোরালো করে তুলবে অন্যদিকে একাধিক দল পড়বে চাপে । আর পাঞ্জাব বুধবার ফেবারিট হিসেবেই মাঠে নামবে। চারদিন আগেই তারা দিল্লিকে ৩১ রানে হারিয়েছে। দিল্লির মনোবলও তলানিতে। তবে পাশাপাশি এও ঠিক, কিছুই নতুন ভাবে হারানোর নেই জেনেই দিল্লি এদিন খোলামনে মাঠে নামবে। আগের ম্যাচে পাঞ্জাবের স্পিনাররা সফল হয়েছেন। সেঞ্চুরি করেছিলেন প্রভসিমরণ সিং। তবে ব্যাটে রানের মধ্যে নেই শিখর ধাওয়ান,আর্শদীপ সিং শেষ কয়েকটি ম্যাচে প্রত্যাশা পূরণে ব্যর্থ এবং ছন্দ হারিয়েছেন। এই বিষয়গুলি পাঞ্জাবকে ভাবাচ্ছে।
আরও পড়ুন ব্যাটে স্টোয়নিস বলে মহসিন -মুম্বাইকে হারাল লখনউ

তবে আশার কথা দিল্লি এবার আইপিএলে এতটাই এলোমেলো যে তাদের বিরুদ্ধে পাঞ্জাবের লিভিংস্টোন -এলিস – স্যাম কারেনরা আরও একবার বিপর্যয়ের কারণ হয়ে উঠতেই পারেন। দিল্লির স্পিন আক্রমণ ছাড়া সব বিভাগই টানা ব্যর্থতা দেখিয়ে চলেছে। অন্যদিকে যে পিচে খেলা হতে চলেছে ধরমশালার সেই পিচে পেসাররা বাড়তি সুবিধা পেতে পারেন। আর্শদীপ ফর্মে ফেরেন কিনা বা পাঞ্জাবের পেস আক্রমণ ও রাহুল চাহার – ব্রারের স্পিন জুটিকে সামলে ওয়ার্নার বা সল্টের সঙ্গে দিল্লির মিডল অর্ডার রান পায় কিনা তাও এদিন দেখার। তবে পাঞ্জাব এ ম্যাচে জিতলে প্লে অফ রাউন্ডে যাওয়ার লড়াইয়ে চেন্নাই বা লখনউয়ের পাশাপাশি প্রবল চাপে পড়বে ব্যাঙ্গালোর ও মুম্বাই বিশেষ করে ব্যাঙ্গালোর। সবমিলিয়ে পাঞ্জাব ম্যাচের ফলের দিকে দর্শকরা ছাড়াও উত্তেজনা নিয়ে তাকিয়ে থাকছে অন্য ফ্রেঞ্চাইসিরাও।।


More Stories
পাকিস্তান বধ, সমতায় অজিবাহিনী
গ্রেফতারির ভয়ে আগাম জামিনের আবেদন অরূপ বিশ্বাসের
ইউনিটি কাপ থেকে শূন্য হাতে ফিরছে ভারত