সময় কলকাতা ডেস্ক, ১৭ মে: পূর্ব মেদিনীপুরের চণ্ডীপুরে শুভেন্দু অধিকারীর ‘কনভয়ে’র ধাক্কায় যুবকের মৃত্যুর ঘটনায় স্বস্তি শুভেন্দুর। সিআরপিএফ আধিকারিকদের বিরুদ্ধে এখনই কোনও কড়া পদক্ষেপ নয়, এবার এমনটাই কড়া নির্দেশ দিল হাইকোর্ট। তবে আদালত জানিয়েছে, চণ্ডীপুরে শুভেন্দু অধিকারীর ‘কনভয়ে’র ধাক্কায় যুবকের মৃত্যুর ঘটনায় রাজ্য তদন্ত চালিয়ে যেতে পারবে,যেহেতু এই মামলাটি বিচারাধীন। বুধবার কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা জানিয়েছেন, আদালতের অনুমতি ছাড়া কোনও রিপোর্ট জমা দেওয়া যাবে না। এমনকী শুভেন্দু অধিকারীর নিরাপত্তার দায়িত্বে থাকা সিআরপিএফ আধিকারিকদের বিরুদ্ধে কোনও কড়া পদক্ষেপ করা যাবে না। এদিন বিচারপতি রাজাশেখর মান্থার কীভাবে রুট লাইনিং করা হয়, কী বন্দোবস্ত থাকে? সেই সংক্রান্ত যাবতীয় তথ্য জমা দেওয়ার কথা জানিয়েছে। জানা গিয়েছে, এই মামলার পরবর্তী শুনানি আগামী ১৩ জুন।

গত ৪ মে চণ্ডীপুরের কাছে শুভেন্দুর কনভয়ে থাকা গাড়ির ধাক্কায় শেখ ইসরাফিল নামে এক যুবকের মৃত্যু হয়। শুক্রবার সকালে ওই গাড়ির চালক আনন্দ পাণ্ডাকে গ্রেফতার করা হয়। শনিবারই জামিনে মুক্তি পান তিনি। এই ঘটনার প্রতিবাদে প্রথম থেকেই সরব তৃণমূল। মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন, চণ্ডীপুরের বিধায়ক সোহম চক্রবর্তী, তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য, বীরবাহা হাঁসদা, সায়ন্তিকা ভট্টাচার্য, তন্ময় ঘোষ, জয়া দত্ত, সুদীপ রাহা-সহ অন্যান্য প্রতিনিধিরা। নিহতের পরিবারকে সমবেদনা জানান তাঁরা। আশ্বাস মতো ৫ লক্ষ টাকার চেক নিহতের পরিবারের হাতে তুলে দেওয়া হয়। এই ঘটনায় শুভেন্দুর গ্রেফতারির দাবিতে সরব তৃণমূল। একই দাবি জানান নিহতের পরিবারের লোকজনও। তদন্তভার নিয়ে বিষয়টি খতিয়ে দেখছে সিআইডি।
আরও পড়ুন এগরার বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্তের আর্জি, হাইকোর্টে মামলা করলেন শুভেন্দু অধিকারী

ইতিমধ্যেই শুভেন্দু অধিকারীর ‘কনভয়ে’র ধাক্কায় যুবকের মৃত্যুর ঘটনায় মৃতের পরিবারের সঙ্গে দেখা করেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ দোলা সেন, চণ্ডীপুরের বিধায়ক সোহম চক্রবর্তী, তৃণমূলের আইটি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য, বীরবাহা হাঁসদা, সায়ন্তিকা ভট্টাচার্য, তন্ময় ঘোষ-সহ অন্যান্য প্রতিনিধিরা। নিহতের পরিবারকে সমবেদনা জানান তাঁরা। আশ্বাস মতোই রবিবার ৫ লক্ষ টাকার চেক নিহতের পরিবারের হাতে তুলে দেওয়া হয় শাসক দলের তরফে।এই ঘটনায় শুভেন্দুর গ্রেপ্তারির দাবিতে সরব তৃণমূল। একই দাবি জানান নিহতের পরিবারের লোকজনও। যদিও বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের দাবি, “মৃত্যু নিয়ে অযথা রাজনীতি করা হচ্ছে”। তদন্তভার হাতে নিল সিআইডি


More Stories
আসন বাড়িয়ে সংবিধান সংশোধনী তথা মহিলা সংরক্ষণ বিল আনতে ব্যর্থ কেন্দ্র
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?