সময় কলকাতা ডেস্ক, ১৭ মে: মঙ্গলবার এগরার খাদিকুলে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনার পর থেকেই তোলপাড় রাজ্য। রাজ্যের বিরোধী দল বিজেপি এই ঘটনায় এনআইএ তদন্তের দাবি জানিয়েছে। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে জানিয়েছিলেন, এনআইএ তদন্তে তাঁর কোনও আপত্তি নেই। বুধবার সেই এনআইএ তদন্তের আর্জি জানিয়ে হাইকোর্টে মামলা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারীর তরফে আইনজীবী শ্রীজীব চক্রবর্তী এদিন আদালতের দৃষ্টি আকর্ষণ করে জানান, প্রায় ১২-১৫ জনের মৃত্যু হয়েছে। এই ঘটনার যথাযথ তদন্ত করা হোক। প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চ শুভেন্দুকে মামলা করার অনুমতি দিয়েছে। বৃহস্পতিবার এই মামলার শুনানির সম্ভাবনা রয়েছে।

বুধবার এগরায় বিস্ফোরণস্থলে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বিস্ফোরণস্থল পরিদর্শনের পাশাপাশি কথা বললেন স্থানীয় মানুষদের সঙ্গে। ঘটনাস্থল থেকেই মুখ্যমন্ত্রী এবং প্রশাসনকে তীব্র আক্রমণ শানান বিরোধী দলনেতা। প্রশ্ন তুললেন, আর্থিক সাহায্য নিয়েও। কৃষ্ণপদ বাগের ভাই বাদে গ্রামের সবাইকে বিজেপির তরফে আর্থিক সাহায্যের আশ্বাস দিলেন শুভেন্দু অধিকারী। জানালেন, এনআইএ তদন্তের দাবিতে হাই কোর্টের দ্বারস্থ হয়েছেন তিনি।
আরও পড়ুন আদিত্য ও অনন্যার প্রেমের তথ্য ফাঁস করলেন বন্ধু রণবীর!

ইতিমধ্যেই এগরার বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণে মৃত ও আহতদের ক্ষতিপূরণ ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। মঙ্গলবার নবান্নে সাংবাদিক বৈঠক করে মৃতদের পরিবারপিছু ২ লক্ষ ৫০ হাজার টাকা এবং গুরুতর আহতদের পরিবারপিছু ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে এই ঘটনার তদন্তভার সিআইডির হাতে তুলে দিয়েছেন তিনি। যদিও, এগরার ঘটনা জানার পরেই এনআইএ তদন্তের দাবি তুলেছিলেন শুভেন্দু অধিকারী সহ বিরোধী নেতৃত্ব। এ বিষয়ে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, ‘ওরা এনআইএ চাক না, আমাদের কোনও আপত্তি নেই।’ ওই বাজি কারখানাটির বিষয়ে মুখ্যমন্ত্রীর দাবি, এটি একটি বেআইনি বাজি কারখানা। ইতিমধ্যেই সিআইএফ-এর এডিজি জ্ঞানবন্ত সিংকে ঘটনাস্থলে গিয়ে সরেজমিনে খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন তিনি। সেই সঙ্গে তাঁর দাবি, ‘ওটা ওড়িশার বর্ডার। ওই পঞ্চায়েত বিজেপির। ওদের দেখা উচিত ছিল।


More Stories
নেপাল সীমান্তে ঠিক কোথায় ধরা পড়েন জাহাঙ্গীর?
তৃণমূল বিধায়ক ও সাংসদদের ভাবমূর্তি সমূলে ধ্বংস করে বড় জয় বিজেপির
প্রয়াত সাংসদ ঘনিষ্ঠ মাফিয়া তৃণমূল নেতা গ্রেফতার