Home » নতুন মিড রেঞ্জ ফোন আনতে চলেছে স্যামসাং, জেনে নিন ফিচার!

নতুন মিড রেঞ্জ ফোন আনতে চলেছে স্যামসাং, জেনে নিন ফিচার!

সময় কলকাতা ডেস্ক, ২০ মে : যারা মিড রেঞ্জ ফোন খুঁজছেন, তাদের জন্য সুখবর। আর মাত্র কয়েকটা দিন অপেক্ষা করলেই আপনার সাধ্যের মধ্যে পেয়ে যাবেন, নামী কোম্পানি স্যামসাং এর নতুন ফোন গ্যালাক্সি এ ২৪। এই ফোনটি সম্প্রতি ভিয়েতনামে লঞ্চ করে গিয়েছে এবং এটি ভারতীয় বাজারেও আসতে চলেছে খুব তাড়াতাড়ি। স্যামসাং  এ সিরিজের ফোন গুলি আগে থেকেই খুব জনপ্রিয় এবং অসাধারণ পারফরম্যান্সের জন্য বহুল বিকৃত একটি ফোন। এই গ্যালাক্সি এ ২৪ টি এ সিরিজের সর্বশেষ ফোন। ৬.৫ ইঞ্চি এমোলেড ডিসপ্লে এর সঙ্গে মিডিয়াটেক হেলিও জি ৯৯ ৬ এন এম প্রসেসর দেওয়া হয়েছে এই ফোনে। আর কি কি দেওয়া হয়েছে এই ফোনে দেখে নেওয়া যাক:-

এই ফোনটি দুটি স্টোরেজ ভেরিয়েন্টে পাওয়া যাচ্ছে। যার ওপর এই ফোনের দামটি নির্ভর করা হয়েছে। একটি মডেল ৬ জিবি + ১২৮ জিবি, যেটি ভারতীয় মুদ্রায় দাম হতে চলেছে ২২,৬০০ টাকা। আরেকটি ৮ জিবি + ১২৮ জিবি যেটির দাম ভারতীয় মুদ্রায় ২৪,৩৪০ টাকা। লাইম গ্রিন, ভ্যাম্পায়ার ব্ল্যাক এবং সিলভার এই তিনটি রং এ পাওয়া যাবে ফোনটি। ফোনটিতে  রয়েছে ৬.৫ ইঞ্চি সুপার এমোলেড এইচ ডি + স্ক্রীন ৯০এইচ জেড রিফ্রেশ রেট এর সাথে। ফোনটি চলবে অ্যান্ড্রয়েড ১৩ -এর ওয়ান ইউ আই ৫.১ অপারেটিং সিস্টেমের মাধ্যমে। সেইসঙ্গে মিডিয়াটেক হেলিও জি ৯৯  প্রসেসরও রয়েছে।

আরও পড়ুন   কামিংস ইজ কমিংস! মোহনবাগানের পথেই মেসি-এমবাপের বিরুদ্ধে খেলা বিশ্বকাপার

ফোনের সবথেকে দরকারি জিনিস ক্যামেরা। তাই  ক্যামেরার কথা মাথায় রেখে ফোনটিতে দেওয়া হয়েছে ওআইএস প্রযুক্তি সহ ৫০ এম পির একটি ক্যামেরা,সাথে ৫ এম পি এর আল্ট্রা-ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা এবং ২ মেগাপিক্সেল ম্যাক্রো ক্যামেরা। আর ফোনটির সামনে দেওয়া হয়েছে ১৩ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা। ব্যাটারি হিসাবে দেওয়া হয়েছে ৫০০০ এম এ এইচ- এর ব্যাটারি। সেই সঙ্গে ২৫ ডব্লিউ সুপার ফাস্ট চার্জিং সাপোর্টও রয়েছে।

About Post Author