সময় কলকাতা ডেস্কঃ আজ ২২ মে,গ্রেগরির বর্ষপঞ্জী অনুসারে আজ বছরের ১৪২ তম দিন।
আজকের দিনের কিছু বিশেষ গুরুত্ব রয়েছে-
১৮৯৭ – আজকের দিনে টেমস নদীর তলদেশে ব্লাক ওয়াল টানেল আনুষ্ঠানিকভাবে খুলে দেওয়া হয়।
১৯২৭ – চীনের নানশানে ভূমিকম্পে দুই লক্ষ লোকের প্রাণহানি হয় এদিন।
২০০৪ – ভারতের কংগ্রেস জোটের মনোনীত ১৭তম প্রধানমন্ত্রী হিসাবে ডঃ মনমোহন সিং আজকের দিনে শপথ গ্রহণ করেছিলেন।
আজ যে বিখ্যাত মানুষদের জন্মদিন
১৭৭২ -প্রথম ভারতীয় ধর্মীয়-সামাজিক পুনর্গঠন আন্দোলন ব্রাহ্মসমাজের প্রতিষ্ঠাতা এবং বাঙালি দার্শনিক রাজা রামমোহন রায় আজকের দিনে জন্মগ্রহণ করেন।
১৮২২ – বাঙালী লেখক,সমাজকর্মী কিশোরীচাঁদ মিত্র এদিন জন্মান।
১৯১৭ -ভারতীয় উপমহাদেশের ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম নারী বিপ্লবী সুনীতি চৌধুরী ঘোষের জন্মদিন আজ।
আরও পড়ুন বন্দুকবাজের হামলায় রক্তাক্ত মেক্সিকো, মৃত ১০ খেলোয়াড়
আজ যে বিখ্যাত মানুষদের প্রয়াণ দিবস
১৯৯১ -ভারতের কমিউনিস্ট পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা ও ট্রেড ইউনিয়ন নেতা শ্রীপাদ অমৃত ডাঙ্গে আজকের দিনে প্রয়াত হন।
২০১১ -ভারতীয় চলচ্চিত্র নির্মাতা, চলচ্চিত্র সমালোচক, চলচ্চিত্র ইতিহাসবিদ চিদানন্দ দাসগুপ্তের প্রয়াণ দিবস আজ।


More Stories
গ্রেফতার অজি ক্রিকেট তারকা ওয়ার্ণার
মনসুরেহ খোজাস্তেহ বাঘেরজাদেহ : মার্কিন -ইজরায়েল হানায় খামেনির আহত স্ত্রীর মৃত্যু
আয়াতুল্লাহ খামেনি কি নিহত?