Home » ‘২ বছরের শিশুর জীবন নিয়ে খেলা’, অভিভাবকদের দিকে চোখ রাঙালেন অরিজিৎ সিং

‘২ বছরের শিশুর জীবন নিয়ে খেলা’, অভিভাবকদের দিকে চোখ রাঙালেন অরিজিৎ সিং

সময় কলকাতা ডেস্ক, ২৫ মে : অরিজিৎ সিং মানে বাঙালির আবেগ। শুধু গান নয়, নিজের ব্যবহার দিয়ে লক্ষ লক্ষ মানুষের মন জয় করে নিয়েছেন অরিজিৎ সিং। একের পর এক গান দিয়ে মুগ্ধ করেছেন ভক্তদের। অরিজিৎ সিং বর্তমানে দেশের অন্যতম সেরা গায়কদের মধ্যে একজন হলেন। অনুরাগীদের মধ্যে টানটান উত্তেজনা মানেই অরিজিৎ সিং এর শো। এমনই এক ভরা কনসার্ট চলছিল। সেখানে অরিজিতের গান শুনতে উপস্থিত হাজার হাজার জনতা। কিছু দিন আগেই সোশ্যাল মিডিয়ায় ঔরঙ্গাবাদের কনসার্ট একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায় এক মহিলা অনুরাগী গায়কের হাত টানতেই ব্যথা পান অরিজিৎ সিং। তবুও তিনি শো না থামিয়ে অনুষ্ঠানটি অব্যাহত রাখেন।

কিছু দিন আগেই সোশ্যাল মিডিয়ায় ঔরঙ্গাবাদের কনসার্ট একটি ভিডিও ভাইরাল হয়। সেখানে দেখা যায় এক মহিলা অনুরাগী গায়কের হাত টানতেই ব্যথা পান অরিজিৎ সিং। তবুও তিনি শো না থামিয়ে অনুষ্ঠানটি অব্যাহত রাখেন। সম্প্রতি ওই অনুষ্ঠানের আরেকটি ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়। যেখানে দেখা যাচ্ছে দর্শকদের মধ্যে থাকা একজন তাঁর দু বছরের মেয়েকে বারবার মঞ্চে গান গাইতে থাকা অরিজিতের দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। যা চোখে পরে গায়কের। অনুষ্ঠান চলাকালীন গান থামিয়ে ওই মহিলাকে তিনি প্রশ্ন করে বসেন,  কেন তুমি বাচ্চার জীবন নিয়ে খেলছ? ওভাবে ওকে তুলছ কেন ? আমায় উত্তর দাও ? ও ওখানে খুশি। ও এখানে আসতে চায় না। তুমি কি আসতে চাও? বেশ রেগে যেতেই দেখা যায় তাঁকে।

আরও পড়ুন  মুক্তির তৃতীয় সপ্তাহেই ২০০ কোটির গণ্ডি পার ‘দ্য কেরালা স্টোরি’-র

বাচ্চাটি যাতে কোনোভাবে ক্ষতি না হয় তারই জন্য গায়কের এমন ব্যবহার। প্রত্যক্ষদর্শীরা জানাচ্ছেন, অরিজিতের কাছে পৌঁছনোর জন্য বাচ্চাটিকেই কার্যত ‘হাতিয়ার’ করে ভিড় ঠেলে সামনে এগনোর প্রয়াস করেন তার বাবা-মা। এই গোটা ঘটনাটিই নজরে পড়ে অরিজিতের। আর এরপরই  তাঁর এই প্রতিবাদ। গায়কের এই ব্যবহারে মুগ্ধ সমস্ত ভক্তরা।

About Post Author