সময় কলকাতা ডেস্ক, ২৫ মে : চলতি বছরের প্রথম দিকেই শেষ হয়েছে ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-র শ্যুটিং। এই সিনেমাটি রণবীর-আলিয়ার দ্বিতীয় ছবি। এর আগে জোয়া আখতারের ‘গল্লি বয়ে’ দেখা গিয়েছিল দুজনকে। অন্যদিকে, দীর্ঘ বিরতি কাটিয়ে আবারও সিলভার স্ক্রিনে পরিচালনার জগতে ফিরছেন করণ জোহর। বৃহস্পতিবার প্রকাশ্যে এল এই সিনেমার ফার্স্ট লুক পোস্টার। ২০১৬ সালে ‘এ দিল হে মুশকিল’ পরিচালনার পর এটিই তাঁর প্রথম ছবি। করণের এই কামব্যাক নিয়ে ইতিমধ্যেই উত্তেজনা ছড়িয়ে পড়েছে নেটিজেনদের মধ্যে। পরিচালকের ৫১ বছরের জন্মদিনের দিনই সামনে এল এই ফার্স্ট লুক পোস্টার।

প্রথমে একটি পোস্টারে দেখা যাচ্ছে, রণবীর সিং-কে একটি ফাঙ্কি সানগ্লাস ও বোতাম খোলা শার্টে ও গলায় চেন পরে। অন্য আরেকটি পোস্টারে অভিনেতা পরেছিলেন লেদার জ্যাকেট। উল্টোদিকে সিনেমার অভিনেত্রী আলিয়া ভাট কে দেখা যাচ্ছে, চোখে কাজল ও ছোট্ট টিপ পরে। তাঁর এই সাজে সম্পূর্ণ ভারতীয় সংস্কৃতির ছোঁয়া পাওয়া গিয়েছে। আরেকটি পোস্টারে দুজনকে একসঙ্গে দেখা যাচ্ছে। ইতিমধ্যেই সিনেমার ফার্স্ট লুক পোস্টের কমেন্ট সেকশনে ভক্তদের কমেন্ট উপচে পড়েছে। অনেকেই লিখেছেন,’অনেকদিন থেকে অপেক্ষা করছিলাম, এবার সিনেমা হলে গিয়ে এটা দেখতেই হবে’। কেও কেও লেখেন, ‘রণবীর আলিয়ার কেমিস্ট্রি মানে সিনেমা হিট, আর করণ জোহরের সিনেমা মানেই মাস্টারপিস’।
আরও পড়ুন গরু পাচার মামলায় ফের সিবিআইয়ের জিজ্ঞাসাবাদের মুখে শুল্ক বিভাগের আধিকারিকরা

বুধবারই ‘রকি অউর রানি কি প্রেম কাহানি’-র একটি প্রিমিয়ার দেখিয়েছেন করণ। সেখানে ছিল ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘মাই নেম ইজ খান’, ‘এ দিল হ্যায় মুশকিল’-এর মত সিনেমার প্রিমিয়ার। এই সিনেমা প্রসঙ্গে করণ লেখেন, ‘আপনাদের ভালবাসায় আমার ক্যারিয়ার জীবনের ২৫ টি বছর কেটে গিয়েছে। দীর্ঘ এই ২৫ বছরে আমি শিখেছি, কেঁদেছি, আবার আমি বড়ও হয়েছি। এবার আমার হৃদয়ের আরেকটি টুকরো আপনাদের সামনে আসবে। যার গোটা গল্প জুড়েই থাকবে প্রেম। আপনাদের সঙ্গে উদযাপন করব আমার এইবারের জন্মদিন’।


More Stories
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?
“বেআইনি” দ্বিতীয় বিয়ে হিরণের?
বাস্তবতায় স্বপ্ন ও কুরোসাওয়ার চলচ্চিত্র