Home » বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু আমের সন্দেশ

বাড়িতেই বানিয়ে ফেলুন সুস্বাদু আমের সন্দেশ

সময় কলকাতা ডেস্ক, ২৫ মে : এখন আমের মরশুম। বাজারে এখন ভালোই পাকা আম পাওয়া যাচ্ছে। আর এই পাকা আম দিয়ে অনেক রেসিপি আপনারা খেয়েছেন। বিশেষ করে আমের জুস, আমের কেক আরও অনেক কিছু। আবার আমরা অনেকেই শুধু পাকা আম খেতেই বেশি ভালোবাসে। এই মরশুমে আম খেতে ভালোবাসেন না এরকম মানুষ খুঁজে পাওয়া দায়। এই আমের মরশুমে আম দিয়ে কোন না কোন পদ খাওয়া হয়েই থাকে। চিরাচরিত সমস্ত পদ থেকে বেরিয়ে এসে আমরা আজ শিখব সম্পূর্ণ নতুন স্বাদের একটি রেসিপি যেটি খুব সহজেই বাড়িতে বানানো যায়। আজ আমরা শিখব আমের সন্দেশ কীভাবে বানাতে হয়। আমের সন্দেশ আট থেকে আশি সবাই ভালো খাবে।


উপকরণ :
এই আম সন্দেশ বানাতে আমাদের কিছু উপকরন লাগবে যেগুলি সাধারণত বাড়ির রান্না ঘরে থাকেই। এটি বানাতে আমাদের লাগবে মিষ্টি পাঁকা আম। চিনি, জাফরান, সবুজ এলাচ, এলাচ গুঁড়ো, পেস্তা বাদাম কুচি, ফুল ফ্যাট দুধ, টকদই।

আরও পড়ুন   জামাইষষ্ঠীর নৈশভোজে বানিয়ে ফেলুন জাফরানি মালাই চিকেন

প্রণালী :
প্রথমে একটি পাত্রে দুধ ভালো করে ফুটিয়ে নিতে হবে। তারপর ওই দুধ জাল দেওয়া হয়ে গেলে এর মধ্যে টক দই দিয়ে দিন। কারণ টক দই দিয়ে দুধ ছানা কেটে যাবে। এরপর ছানাটিকে তুলে কিছুক্ষন ভালো করে জল ঝড়িয়ে নিতে হবে। এরপর ভালো করে ছানা মেখে নিতে হবে নরম করে যাতে তেল তেলে ভাব আসে এর মধ্যে। তারপর একটি পাত্রে আমের রস, চিনি এবং জাফরন, এলাচ গুঁড়ো ও গোটা এলাচ দিয়ে ভালো করে মাঝারি আঁচে ফুটিয়ে নিন। এরপর এই রসের মধ্যে ছানাগুলি দিয়ে দিন। হালকা আঁচে আমের রস ও ছানা ভালো করে মিশিয়ে নিতে হবে। ঘন হয়ে এলেই এই মিশ্রণটিকে নামিয়ে নিন। এবার হাতের তালুতে ঘি মাখিয়ে ছানাগুলি একটু করে নিয়ে হাতে হালকা চাপ দিয়ে সন্দেশের আকারে করে নিতে হবে। এরপর ওপর থেকে কাজু, পেস্তা ছড়িয়ে পরিবেশন করুন আম সন্দেশ।

About Post Author