সময় কলকাতা ডেস্ক,২৬ মেঃ ঋতুস্রাব হওয়ার কারণে মাসের নির্দিষ্ট কয়েকটি দিন প্রত্যেক প্রাপ্ত বয়স্ক নারীকেই কিছুটা শারীরিক ও মানসিক সমস্যার মধ্য দিয়ে যেতে হয়। ঋতুস্রাব হওয়ার সময় অতিরিক্ত ধকল পড়ে শরীরের উপর। এমনকী পেটে ব্যাথায় জর্জরিত হতে হয় অনেক নারীকেই। মেয়েদের ঋতুস্রাব হওয়াকালীন তল পেটে ব্যাথা, কোমরে ব্যাথা, খিঁচুনি খুব স্বাভাবিক ব্যপার। কিন্তু, সহ্য সীমার বাইরে যখন ব্যাথা হয় তখন স্বাভাবিক থাকা সম্ভব হয়না। তাই তখন ওষুধ ছাড়া কোন উপায় থাকেনা। কিন্তু, ওষুধ খাওয়াও সব সময় ভালো নয়। প্রায় ৫০ শতাংশেরও বেশি মহিলা ঋতুস্রাবের সময় এই ডিসমেনোরিয়ায় ভোগেন। আবার কেও কেও পিরিয়ড শুরু হওয়ার আগে থেকেই ব্যাথা অনুভব করতে থাকেন। তাই ঋতুস্রাব সময় প্রত্যেক নারীকেই এম্ন কিছু খাবার খেতে হবে যা শরীরে অতিরিক্ত পুষ্টির জোগান দেবে। এই তালিকায় রয়েছে-

টক দই
টক দই-এ রয়েছে প্রচুর পরিমাণ ক্যালশিয়াম ও প্রোটিন। টক দই খেলে পেশিতে টান লাগার সমস্যা কিছুটা কম হতে পারে। শুধু ঋতুস্রাব চলাকালীনই নয়, ঋতুস্রাবের হওয়ার আগেও নানা শারীরিক সমস্যার সহায়তা করতে পারে টক দই।

আয়রন সমৃদ্ধ খাবার
এই সময় এমন কিছু খাবার খেতে হবে যা শরীরে প্রচুর পরিমাণে আয়রনের জোগান দেবে। তাই আপনি এই সময় মাছ, মাংস, ডিম, কচু শাক, পুঁই শাক, ডাটা শাক, ফুলকপির পাতা, ছোলা শাক, ধনে পাতা, তরমুজ, কালো জাম, খেজুর, পাকা তেঁতুল ও আমড়া খেতে পারেন। এই খাবারগুলি শরীরে আয়রনের ঘাটতি পূরণ করবে।

বাদাম ও বীজ
যেসব বাদাম ও শস্যবীজে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিড রয়েছে সেগুলিও কাজে আসতে পারে ঋতুস্রাবের সময়। চাইলে আপনি টক দইয়ের সঙ্গে বাদাম ও শুকনো ফল মিশিয়েও খেতে পারেন।

কলা
কলায় ভাল পরিমাণে ভিটামিন বি ৬ ও পটাশিয়াম রয়েছে। তাই দেহে খনিজ পদার্থের ভারসাম্য বজায় রাখতে ও শরীর সুস্থ রাখতে কলা অত্যন্ত উপযোগী। ঋতুস্রাবের সময়ে মন ভাল রাখতেও কলা ব্যাপক সাহায্য করে।
আরও পড়ুন ২৪ ঘণ্টা না পেরোতেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ফের হাইকোর্টে মামলা দায়ের শুভেন্দুর

ডাবের জল
ঋতুস্রাব চলাকালীন দেহে জলের ভারসাম্য বজায় রাখা খুবই জরুরী। এই সময় দেহে জলের অভাব দেখা দিলে পেশিতে টান লাগার আশঙ্কা বেড়ে যেতে পারে। তাই দেহে জলের ভারসাম্য বজায় রাখতে পান করতে পারেন ডাবের জল। এর পাশাপাশি খেতে পারেন বিভিন্ন ফল ও সব্জির রসও।


More Stories
বারাসাতে নিপায় আক্রান্ত নার্সের মৃত্যু
সফল সিজারিয়ান, উৎসবের আগমনে উদযাপন ধুপগুড়ি মহকুমা হাসপাতালে
নিপা ভাইরাস বারাসাতে! আক্রান্ত দুই নার্স! সতর্কতা হিসেবে কী করনীয়?