সময় কলকাতা ডেস্ক,৩০ মেঃ এবার বায়রন বিশ্বাসের দলবদলকে জনগণের সঙ্গে বিশ্বাসঘাতকতা বলে তোপ দাগলেন কংগ্রেস বর্ষীয়ান নেতা জয়রাম রমেশ। টুইটে তিনি বলেছেন, পশ্চিমবঙ্গে কংগ্রেসের টিকিটে ঐতিহাসিক জয়ের মাত্র ৩ মাসের মাথায় বায়রন বিশ্বাসকে লোভ দেখিয়ে ভাঙাল তৃণমূল। এটা সাগরদিঘির ভোটারদের সঙ্গে পুরোপুরি বিশ্বাসঘাতকতা। কংগ্রেস ভাঙিয়ে বিধায়ক, সাংসদদের দলে টানা আদপে বিজেপিরই হাত শক্ত করছে। এমনকী, এ ধরনের ঘটনা বিরোধী ঐক্যের পক্ষে ক্ষতিকারক বলেও জানিয়েছেন তিনি। তুলে এনেছে গোয়া, ত্রিপুরা, মেঘালয়ের প্রসঙ্গও। যা দেখে রাজনৈতিক মহলের মনে করছে, নাম না করে তৃণমূলকেই নিশানা করেছেন কংগ্রেস নেতা।

অন্যদিকে, বায়রন বিশ্বাসের দলবদল প্রসঙ্গে তীব্র আক্রমণ শানালেন বারাসতের তৃণমূল বিধায়ক তথা অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে চিরঞ্জিত বলেন, ‘এভাবে দলবদল করা আমি পছন্দ করি না। এটা লোক ঠকানো। মানুষ তো তাঁকে কংগ্রেসের হয়ে ভোট দিয়েছেন। তিনি যদি দলবদল করেন তাহলে আসলে মানুষকেই অপমান করা হয়। একজন একটা দলের এমপি। তিনি আবার অন্য দল করছেন। এটা হয় কী করে। এখনও পর্যন্ত এ ব্যাপারে একটা মাইলফলক তৈরি করে রেখেছেন বাবুল সুপ্রিয়। তিনি বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ার পর সাংসদ পদ থেকে ইস্তফা দিয়েছিলেন। তারপর আসানসোলে উপনির্বাচনে শত্রুঘ্ন সিনহা জেতায় তৃণমূলও প্রথমবারের জন্য সেই আসন জেতে। পরে বাবুল আবার বালিগঞ্জে উপনির্বাচনে জিতে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার সদস্য।

আরও পড়ুন ‘স্বাধীনতার তখন আর এখন’,পার্থক্য দেখিয়ে টুইট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের
সাগরদিঘি উপনির্বাচনে কংগ্রেসের টিকিটে জিতে বিধানসভায় খাতা খুলেছিলেন বায়রন বিশ্বাস। তারপর ৯০ দিনও কাটল না, সেই বায়রনই সোমবার তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে শেষ পর্যন্ত যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। বিধানসভায় কংগ্রেসের এক মাত্র বিধায়ক ছিলেন বায়রন বিশ্বাস। স্বাভাবিকভাবেই, বাংলার বিধানসভায় ফের কংগ্রেসের খাতা বন্ধ হয়ে গেল। গত ২ মার্চ সাগরদিঘি ভোটের ফল ঘোষণা হয়েছিল। দেখা যায়, তৃণমূলকে হেলায় হারিয়ে সাগরদিঘিতে জয় পায় কংগ্রেস। এই জয় ঘিরে কংগ্রেস, বাম শিবিরে নয়া উদ্যম লক্ষ্য করা যায়। এদিন বায়রন বিশ্বাস প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, ‘বায়রন বিশ্বাসকে তৃণমূলে স্বাগত। আশা করি বিজেপির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাবেন বায়রন।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
কেন ফুল বদলালেন লিয়েন্ডার পেজ?