সময় কলকাতা ডেস্ক,২ জুনঃ প্যাংক্রিয়াটাইটিস একটি জটিল রোগ। বর্তমানে এই প্যাংক্রিয়াটাইটিস রোগে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। ভাইরাস, ব্যাকটেরিয়া থেকে শুরু করে নানা কারণে এই জায়গায় প্রদাহ হতে পারে। তাই প্যাংক্রিয়াটাইটিস রোগীরা দ্রুত সুস্থ হতে খাদ্যাভাসে পরিবর্তন আনতে হবে। খাবার নিয়ে সতর্ক অবশ্যই হতে হবে। এই পরিস্থিতিতে ভালো থাকতে সহজপাচ্য খাবার খান। এক্ষেত্রে প্যাংক্রিয়াটাইটিস রোগীরা সুস্থ থাকতে ডায়েটে এই খাবার রাখতে পারেন-

চিকেন
প্যাংক্রিয়াটাইটিস রোগীরা সুস্থ থাকতে চিকেন খেতে পারেন। কেননা এই খাবারে রয়েছে ভালো পরিমাণে প্রোটিন। তবে চিকেনের বুকের দিকের পিস খাওয়া ভালো। এই জায়গার মাংসে ফ্যাট প্রায় থাকে না।এক্ষেত্রে আপনি চিকেন স্টু বানিয়ে খেতে পারেন। এর সঙ্গে নানান রকম সিজনাল সবজি মিশিয়ে নিন।
আরও পড়ুন পার্থর থেকেও গুরুত্বপূর্ণ সুজয় কৃষ্ণ ভদ্র, দাবি বিরোধীদের

দই
প্যাংক্রিয়াটাইটিস রোগীরা অনায়াসেই দই খেতে পারেন। এতে রয়েছে ভালো ব্যাকটেরিয়া। এই ব্যাকটেরিয়া অন্ত্রের জন্য খুব ভালো। এছাড়াও দইতে ক্যালশিয়াম সহ অন্যান্য খনিজ রয়েছে। গবেষণায় দেখা গিয়েছে, নিয়মিত দই খেলে অনেক রোগই দূরে থাকে। তাই দই খেলে প্যাংক্রিয়াটাইটিস রোগীরা দ্রুত সুস্থ হতে পারবেন।

ভাত
ভাত খুবই সহজপাচ্য একটি খাবার। এই খাবার থেকে ভালো পরিমাণে কার্বোহাইড্রেট মেলে। তাই ভাতের মাধ্যমে শরীরে পর্যাপ্ত শক্তি পৌঁছে যায়। এই খাবারে থাকা ক্যালোরি শরীরের জন্য খুবই জরুরি। তাই অনায়াসে এই খাবার খেতে পারেন। এবার শুধু ভাত নয়, পাশাপাশি চিঁড়ে, খই, মুড়ি খাওয়া যায়। এই খাবার খুব সহজেই হজম হয়। এমনকী অগ্ন্যাশয়ের উপরে চাপ পড়ে না। তাই চিন্তা নেই বললেই চলে।

রসুন
অগ্নাশয় সমস্যার সমাধানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রসুন। অগ্নাশয় ইনসুলিন উৎপাদন বাড়িয়ে দেয় রসুনের পুষ্টি উপাদান। যার ফলে আপনার রক্তে চিনির পরিমাণ হ্রাস করতে সুবিধা করে এবং আপনার অগ্নাশয় কে সুস্থ ও ভালো রাখে। তাই যারা প্যানক্রিয়েটাইটিস রোগী তারা প্রতিদিন দুই কোয়া করে রসুন খাওয়ার চেষ্টা করুন।


More Stories
চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে কড়া ব্যবস্থা সরকারের
স্বাস্থ্য পরিষেবায় আধুনিকীকরণে জোর দেবেন নরেশ রায়
বারাসাতে নিপায় আক্রান্ত নার্সের মৃত্যু