সময় কলকাতা ডেস্ক, ৩ জুন : কাজের ফাঁকে একটু ছুটি পেলেই মন চায় কোথাও ঘুরে আসি। কিন্তু, ঘুরতে যাওয়ার আগেই বাধা হয়ে দাঁড়ায় তীব্র রোদের ঝলকানি। কাঠফাটা গরমে ঘুরতে গেলে শরীরের অবস্থা খারাপ তো হয়ই,সেইসঙ্গে ত্বকেরও বারোটা বাজে। আর বিশেষ করে আপনি যেখানে ঘুরতে যাবেন সেই জায়গায় আবহাওয়া আপনার ত্বকের ওপর বিশেষ প্রভাব ফেলে। সে সমুদ্র হোক বা পাহাড়-জঙ্গল। কিন্তু, এবার থেকে কাঠফাটা গরমে যেখানেই ঘুরতে যাননা কেন, শুধুমাত্র কয়েকটি বিষয় মেনে চললেই আপনার ত্বকের স্বাস্থ্য থাকবে সুন্দর।

১) প্রয়োজনীয় সানস্ক্রিম ব্যবহার করুন :
এই গরমে বাড়ি থেকে বেরোলেই সব থেকে বেশি প্রভাব পড়ে ত্বকের উপর। বাইরের রোদের প্রভাবে সূর্যের অতিবেগুনি রশ্মি সরাসরি আপনার শরীরের খোলা অংশতে এসে পড়ে এবং সেই জায়গাগুলির ক্ষতি করে তাই শুধু মুখে নয় দেহের সমস্ত খোলা অংশে সানস্ক্রিম ব্যাবহার করুন।

২) সঠিক ভাবে ত্বকের যত্ন নিন :
বাইরে বেরোনোর সময় প্রতিদিনই ত্বকের চর্চা নিতে হবে, একদিনও বাদ দিলে চলবে না কারণ ওই একদিনই আপনার ত্বকের প্রভাব ফেলার জন্য যথেষ্ট। তাই বাইরে বেরোনোর সময় দিনে দু’বার ‘সিটিএম’ বা ক্লিনজিং, টোনিং এবং ময়শ্চারাইজিং করা দরকার।
৩) পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে :
এই গরমে বাইরে বেরোলে প্রচন্ড পরিমাণে ঘাম হয়। তাই ত্বকের আর্দ্রতা হারিয়ে যেতে থাকে। তাই ত্বককে হাইড্রেটেড রাখার জন্য ঘন ঘন জল খান এবং জেল জাতীয় ময়শ্চারাইজার ব্যবহার করুন। টিস্যু দিয়ে মুখ পরিষ্কার করুন মাঝে মাঝে।

আরও পড়ুন বালেশ্বর যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, দুর্ঘটনাস্থলে পৌঁছেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব
৪) হালকা পোশাক পড়ুন :
এই গরমে পোশাক পরার ক্ষেত্রেও বিশেষ নজর রাখতে হবে। বাইরে কোথাও বেড়াতে গিয়ে বেশি আঁটসাঁট পোশাক না পড়ায় ভালো। সবসময় ঢিলে ঢালা, খোলা মেলা পোশাক পড়তে হবে।


More Stories
ভারতে করোনার কি আবার প্রাদুর্ভাব ঘটেছে?
স্বাস্থ্য পরিষেবায় আধুনিকীকরণে জোর দেবেন নরেশ রায়
বারাসাতে নিপায় আক্রান্ত নার্সের মৃত্যু