Home » বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৩৩

বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ২৩৩

সময় কলকাতা ডেস্ক, ৩ জুন : বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় মৃত্যু মিছিল।  শুক্রবার সন্ধ্যেবেলা ওড়িশার বালেশ্বরে করমন্ডল এক্সপ্রেসের ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। শনিবার ভোরবেলা পর্যন্ত মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৩৩, আহত অন্তত ৯০০।ওড়িশার বালেশ্বর থেকে কুড়ি কিলোমিটার দূরে বাহানগা বাজার  স্টেশনের  কাছে দুর্ঘটনাটি ঘটেছে। দুর্ঘটনার অভিঘাতে বেলাইন হয়ে যায় চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসটির একাধিক কামরা। শুক্রবার সন্ধ্যে সাতটার সামান্য পরে বালেশ্বরে করমন্ডল এক্সপ্রেসের সঙ্গে মালগাড়ি ও যশবন্তপুর বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসের সংঘর্ষে করমন্ডল এক্সপ্রেস দুমড়ে মুচড়ে যায়।প্রাথমিকভাবে বলা হয়,একটি মালগাড়ীর সঙ্গে সংঘর্ষের অভিঘাতে শালিমার-চেন্নাই করমন্ডেল এক্সপ্রেসের ১০থেকে ১২টি বগি লাইনচ্যুত হওয়ার ফলে তারা বিপরীত ট্র্যাকে পড়ে যায়।  পরবর্তীকালে, বেঙ্গালুরু-হাওড়া সুপারফাস্ট এক্সপ্রেসের সাথে লাইনচ্যুত কোচগুলির  সংঘর্ষ হয়, যার ফলে বেঙ্গালুরু হাওড়া সুপারফাস্ট ট্রেনটিও ক্ষতিগ্রস্থ হয়  তিনটি থেকে চারটি বগি লাইনচ্যুত হয়।ওড়িশায় করোমন্ডেল এক্সপ্রেস দুর্ঘটনার পরে বাতিল করা ট্রেনগুলির তালিকা, অন্য দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন :বসে গেল রেললাইন,দুর্ঘটনা থেকে রক্ষা ট্রেনের

 বালেশ্বরে হওয়া  দুর্ঘটনা প্রসঙ্গে শুক্রবার রেলের মুখপাত্র অমিতাভ শর্মা বলেন, ‘‘আজ (শুক্রবার) সন্ধ্যা ৭টা নাগাদ শালিমার থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেসের ১০ থেকে ১২টি কামরা বালেশ্বরের কাছে বেলাইন হয়ে পড়ে। দুর্ঘটনার অভিঘাতে করমণ্ডল এক্সপ্রেসের বেলাইন হওয়া কামরাগুলি ছিটকে পড়ে উল্টোদিকের লাইনে। কিছুক্ষণ পরেই হাওড়াগামী যশবন্তপুর এক্সপ্রেস আসছিল উল্টোদিকের লাইন দিয়ে। সেই ট্রেনটি করমণ্ডল এক্সপ্রেসের ছিটকে পড়া কামরার উপর দিয়ে চলে যায়। এতে বেলাইন হয়ে যায় যশবন্তপুর এক্সপ্রেসেরও কয়েকটি কামরা।’’

  ওড়িশায় করমন্ডল এক্সপ্রেস দুর্ঘটনার পরে বাতিল করা ট্রেনগুলির অন্য দিকে ঘুরিয়ে দেওয়া হয়েছে। রাত আড়াইটে নাগাদই বালেশ্বরে  ঘটনাস্থলে পৌঁছে যায় মানুষ ভূঁইয়া, দোলা সেনসহ তৃণমূলের প্রতিনিধি দল। অন্যদিকে, রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব শনিবার ঘোষণা করেছেন যে তিনি লাইনচ্যুতির উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছেন। শনিবার সকালে ঘটনাস্থলে আসছেন রেলমন্ত্রী।”দুর্ঘটনাটি দুর্ভাগ্যজনক ছিল, এবং তার মন্ত্রকের কাছে ঘটনাটি জানানোর পরপরই উদ্ধার অভিযান শুরু হয়,” রেলমন্ত্রী এমনটাই বলেছেন।রেল মন্ত্রক ৫০ লক্ষ টাকার এক্স-গ্রেশিয়া ঘোষণা করেছে৷ মৃতের স্বজনদের ১০ লক্ষ টাকা, গুরুতর আহতদের জন্য ২ লক্ষ টাকা,যারা সামান্য আহত হয়েছেন তাদের ৫০,০০০ টাকা ক্ষতিপূরণের কথা ঘোষণা করা হয়েছে।।

আরও পড়ুন :ভয়াবহ রেল দুর্ঘটনা গ্রিসে

About Post Author