Home » বোমায় বারো বছর বয়সী কিশোরের মৃত্যু, গ্রেফতার ২, চাপানউতোর জারি

বোমায় বারো বছর বয়সী কিশোরের মৃত্যু, গ্রেফতার ২, চাপানউতোর জারি

সময় কলকাতা ডেস্ক,৫জুন : “অভিষেক বন্দ্যোপাধ্যায় বনগাঁ আসছেন। নবজোয়ারের জনজোয়ার ঠেকানো যাচ্ছে না । হতেই পারে বিজেপি বোমা মজুত করেছে। বিজেপির বিধায়করা ও সন্দেহর উর্দ্ধে নয়। একজন বিধায়ক দীর্ঘদিন জেল খাটার জন্য দোষী সাব্যস্ত হয়েছিলেন। বিজেপি নাশকতার কার্যে যুক্ত কিনা তা খতিয়ে দেখতে হবে “- উত্তর ২৪ পরগনার বর্ষীয়ান তৃণমূল নেতা ও বনগাঁ পুরসভার চেয়ারম্যান গোপাল শেঠ এরকম চাঞ্চল্যকর মন্তব্য করার প্রেক্ষাপট বোমার আঘাতে এক বারো বছর বয়সী কিশোরের মৃত্যু। বনগাঁর বক্সী পল্লী এলাকার ঘটনাটি ঘটে সোমবার সকাল আটটা নাগাদ। বারো বছর বয়সী কিশোর রাজু রায় সকালে শৌচকর্মের জন্য শৌচালয়ে গেলে বোমা বিস্ফোরণ হয়। বোমার আঘাতে মৃত্যু হয় বারো বছর বয়সী রাজুর। এখনও এই ঘটনায় পুলিশ দুজনকে গ্রেফতার করেছে।

অর্থনৈতিকভাবে অনগ্রসর পরিবারের খেটে খাওয়া বারো বছর বয়সী কিশোরের মৃত্যুকে ঘিরে স্বাভাবিকভাবেই উত্তর ২৪ পরগনার প্রান্তিক শহর বনগাঁ সরগরম। পঞ্চায়েত ভোটের প্রাক্কালে রাজনৈতিক চাপানউতোর তুঙ্গে। একদিকে তৃণমূল নেতা গোপাল শেঠ ও বিশ্বজিৎ দাস যখন আক্রমণ করছেন বিজেপিকে, এমনকী বিজেপির বিধায়কের দিকে সরাসরি আঙ্গুল তুলতেও দ্বিধা করছেন না তখন বিরোধীরা তোপ দাগছেন তৃণমূলের দিকে।

বিজেপির এক বিধায়ক অশোক কীর্তনীয়া আবার হেরোইনের অবৈধ ব্যবসা কথা উল্লেখ করে প্রশাসনের অবহেলার দিকে অঙ্গুলি নির্দেশ করেছেন। ” পুলিশকে বারবার বলা সত্ত্বেও কর্ণপাত করেনি, পঞ্চায়েত ভোটের মুখে তৃণমূল আশ্রিত দুষ্কৃতিরা মজুত রেখেছিল বোমা “। শাসক দল -প্রশাসন ই যে বারো বছর বয়সী রাজুর মৃত্যুর কারণ তেমনটাই অভিযোগ করছে বিরোধীরা।

অন্যদিকে, অভিষেক বন্দ্যোপাধ্যায় বনগাঁ আসার আগেই বোমায় বারো বছর বয়সী রাজু রায়ের মৃত্যুতে উদ্বিগ্ন হয়ে দুশ্চিন্তা প্রকাশ করেছেন তৃণমূল নেতা বিশ্বজিত দাস। তিনি বলেছেন, পুলিশ বসে নেই। ইতিমধ্যেই দুজন গ্রেফতার হয়েছে।তবে তিনি অভিযোগ করে বলতে ভোলেন নি যে,২০১১ সালে রাজ্যজুড়ে তৃণমূল ক্ষমতায় এলেও ২০২১ সালে বিজেপি বনগাঁ বিধানসভা (উত্তর ) এলাকায় জেতার পর থেকেই দুষ্কৃতিরা মাথাচাড়া দিয়েছে। এরই ফলশ্রুতি বোমাবাজি ও বারো বছর বয়সী কিশোর রাজু রায়ের মৃত্যু।

About Post Author