Home » দলিত যুবক অক্ষয় ভালেরাও হত্যাকাণ্ডে গ্রেফতার ৭

দলিত যুবক অক্ষয় ভালেরাও হত্যাকাণ্ডে গ্রেফতার ৭

সময় কলকাতা ডেস্ক, ৪ জুন : দলিত যুবক অক্ষয় ভালেরাও হত্যাকান্ড নিয়ে উত্তাল মহারাষ্ট্র।শনিবার ডক্টর বিআর আম্বেদকরের জন্মবার্ষিকী উদযাপন করার কারণে অক্ষয় ভালেরাও নামক এক দলিত ব্যক্তিকে হত্যার ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে মহারাষ্ট্র পুলিশ ।
ঘটনাটি ঘটেছে দুদিন আগে মহারাষ্ট্রের নান্দেদ জেলার বনধার হাভেলি গ্রামে। পুলিশ জানিয়েছে, ২৪ বছর বয়সী অক্ষয় ভালেরাও স্থানীয় বাসিন্দা।

আরও পড়ুন :সামাজিক অধিকারের প্রবক্তা ড: বি আর আম্বেদকর, জন্মদিনে জেনে নিন কিছু কথা

সূত্রের খবর , মৃত ব্যক্তি অক্ষয় ভালেরাও বৃহস্পতিবার সন্ধ্যায় আক্রান্ত হন।এই ঘটনায় অভিযুক্তরা তথাকথিত উচ্চ বর্ণ সম্প্রদায়ের একজন ব্যক্তির বিবাহ উদযাপন করছিল এবং তাদের মধ্যে কয়েকজন তলোয়ার নিয়ে ঘোরাফেরা করছিল একজন পুলিশ কর্মকর্তা জানিয়েছেন।এরকম সময় ভালেরাও এই ঘটনাস্থলের পাশ দিয়ে যাচ্ছিলেন।তাঁর সঙ্গে তাঁর ভাইও উপস্থিত ছিলেন।ভালেরাও এবং তাঁর ভাইকে এসময় কটূক্তি করা হয় বলে অভিযোগ। অতঃপর উত্তপ্ত বিনিময়ের দিকে এগোয় ঘটনাপ্রবাহ,যে সময় অক্ষয় ভালেরাওকে মারধর করা হয় এবং ছুরিকাঘাতে হত্যা করা হয়, পুলিশ আধিকারিক বলেছেন।তার ভাইকেও মারধর করা হয়।

আরও পড়ুন : মৃতের সঙ্গে যৌনমিলন ভারতে অপরাধ নয়, নেক্রোফিলিয়ার বিরুদ্ধে আইন চায় আদালত

অক্ষয় ভালেরাওকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলেও ভর্তির আগেই তাকে মৃত ঘোষণা করা হয়।ভারতীয় দণ্ডবিধির অধীনে হত্যা, খুনের চেষ্টা, দাঙ্গা এবং হামলার পাশাপাশি তফসিলি জাতি ও তফসিলি উপজাতি (অত্যাচার প্রতিরোধ) আইনের অধীনে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছিল এবং সাত অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তদন্ত চলছে। এই ঘটনার প্রভাব নান্দেদ বা মহারাষ্ট্র ছাড়িয়ে সমগ্র ভারতে চাঞ্চল্য ফেলেছে।

আরও পড়ুন :দুষ্কৃতীদের এলোপাথাড়ি ভোজালির কোপে মৃত্যু যুবকের

About Post Author