Home » তীব্র গরমে শরীরকে সুস্থ রাখতে দারুন কার্যকরী আয়ুর্বেদিক এই কোল্ড ড্রিংকস

তীব্র গরমে শরীরকে সুস্থ রাখতে দারুন কার্যকরী আয়ুর্বেদিক এই কোল্ড ড্রিংকস

সময় কলকাতা ডেস্ক,  ৫ জুন : দিন দিন তাপমাত্রা বেড়েই চলেছে। তীব্র গরমে মানুষের দেহে ডিহাইড্রেশন থেকে শুরু করে নানান সমস্যা দেখা দিচ্ছে। রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। পরিবেশ দূষণের কারণে আবহাওয়ার দিন দিন পরিবর্তন ঘটছে। উত্তরবঙ্গের পার্বত্য এলাকার জেলাগুলিতে গরম আরও বাড়তে পারে বলে সতর্কবার্তা দিয়েছে হাওয়া অফিস।

বিশেষজ্ঞরা বলেছেন,  তাপপ্রবাহ চলাকালীন বাড়ির বাইরে না বেরোতে। আর এই গরমে স্বস্তি পেতে সবাই চুমুক দিচ্ছে ঠান্ডা পানীয়ে। এই সময়ে রাস্তার ধারে, কিংবা রেল স্টেশনের ধারে গজিয়ে উঠছে বিভিন্ন ঠাণ্ডা পানীয়ের দোকান। ফলের রস থেকে শুরু করে জল, নুন-চিনি-লেবু দিয়ে শরবত প্রভৃতিতে মুখ দিয়ে স্বস্তির নিঃস্বাস ফেলছে।

আরও পড়ুন    হালকা ঝালের জিভে জল আনা চিকেন মরিচ , জেনে নিন রেসিপি

যদিও বাইরের কেনা ঠান্ডা পানীয় আমাদের স্বাস্থ্যের পক্ষে অত্যন্ত হানিকারক।কারণ এগুলিতে প্রচুর পরিমাণে চিনি থাকে।এছাড়াও থাকে বিভিন্ন কেমিক্যাল রং। এই গরমে হিট স্ট্রোকের সম্ভাবনা থাকে অত্যন্ত বেশি। তাই যেসকল পানীয়তে শরীর ঠান্ডা রাখে তা পান করা উচিত। এই গরমে হালকা পোষাক পড়তে হবে। এছাড়াও বাইরে বেরোলে টুপি, ছাতা নিয়ে যেতে ভুলবেন না।

About Post Author