সময় কলকাতা ডেস্ক,৬ জুনঃ জিও গ্রাহকদের জন্য দারুণ সুখবর! প্রত্যেক মাসেই জিও-র মোবাইল রিচার্জের জন্য নিজের গ্যাঁটের থেকে গ্রাহকদের প্রচুর টাকা খসাতে হয়। কিন্তু জানেন কি দারুণ এক সস্তার রিচার্জ প্ল্যান রয়েছে রিল্যায়েন্স জিও-র। জনপ্রিয়তার কথা মাথায় রেখে নতুন রিচার্জ প্ল্যান আনা হয়েছে। যেখানে প্রতিদিন মাত্র ৭ টাকা খরচ হবে। এই প্ল্যানটির জন্য আপনাকে মাসে মাসে আর টাকা খরচ করতে হবেনা। মাত্র ২৫৪৫ টাকা রিচার্জ করলেই একেবারে এক বছরের জন্য বৈধতা পেয়ে যাবেন। এই রিচার্জ প্ল্যানে গ্রাহকরা আনলিমিটেড কলিং,হাইস্পিড ডেটা ছাড়াও আরও অনেক কিছু সুবিধা পেয়ে যাবেন।

এক নজরে দেখে নিন জিও-র ২৫৪৫ টাকার রিচার্জ প্ল্যানে কী কী সুবিধা রয়েছে-
জিও-র এই প্ল্যানের একদিনের খরচ ৭ টাকার মত। যেখানে এক মাসে খরচ হবে মাত্র ২১০ টাকা। এই প্ল্যানে আপনি ৩৩৬ দিনের বৈধতা পেয়ে যাবেন। সেইসঙ্গে প্রতিদিন ১.৫ জিবি করে ডেটাও পেয়ে যাবেন। এবার আপনি যদি দিনে ১.৫ জিবি ডেটা শেষ করে ফেলেন, তাহলে ৬৪ কেবিপিএস স্পিডের ডেটার সুবিধা পেয়ে যাবেন। এই প্ল্যানটিতে আনলিমিটেড ৫জি ডেটার সুবিধা পাবেন। সেইসঙ্গে আনলিমিটেড কলিং-এর সুবিধাও পেয়ে যাবেন। এছাড়াও প্রতদিন বিনামূল্যে ১০০টি করে এসএমএস-এর সুবিধা পাবেন। এমনকী ওটিটি প্ল্যাটফর্মের জন্য আলাদা করে রিচার্জ করতে হবেনা। জিও টিভি, জিও সিনেমা,জিও সিকিউরিটি,জিও ক্লাউডে বিনামূল্যে অ্যাক্সেস দেওয়া হবে।

আরও পড়ুন বঙ্গ থেকে উধাও বৃষ্টি, কলকাতা সহ জেলায় জেলায় ঊর্ধ্বমুখী তাপমাত্রার পারদ
এছাড়াও গ্রাহকদের সুবিধার জন্য ১০০০ টাকারও কমে কিছু প্ল্যান রয়েছে। যেখানে আপনি দারুণ সুবিধা পেয়ে যাবেন। আসুন দেখে নেওয়া যাক-
জিও ৩৯৯ টাকার পোস্টপেইড প্ল্যান
জিও-র এই প্ল্যানে আপনাকে প্রতি মাসে ৭৫জিবি ডেটার সুবিধা দেওয়া হবে। এছাড়াও আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০টি করে ফ্রি এসএমএস-এর সুযোগ পাবেন। এই প্ল্যানটিতে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও এবং ডিজনি+ হটস্টার-এর এক বছরের বিনামূল্যের মেম্বারশিপ পেয়ে যাবেন।
জিও ৫৯৯ টাকার পোস্টপেইড প্ল্যান
জিও-র এই প্ল্যানে আপনাকে প্রতি মাসে ১০০ জিবি ডেটার সুবিধা দেওয়া হবে। এছাড়াও আনলিমিটেড ভয়েস কলিং এবং প্রতিদিন ১০০টি করে ফ্রি এসএমএস-এর সুযোগ পাবেন। এই প্ল্যানটিতে নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও এবং ডিজনি+ হটস্টার-এর এক বছরের বিনামূল্যের মেম্বারশিপ পেয়ে যাবেন।

জিও ৭৯৯ টাকার পোস্টপেইড প্ল্যান
জিও-র এটি একটি ফ্যামিলি প্ল্যান। এই প্ল্যানে আপনাকে প্রতি মাসে ১৫০ জিবি ডেটা এবং ২০০ জিবি রোলওভার ডেটা দেওয়া হচ্ছে। যাদের দুটো করে সিম কার্ড, যে কোনও নেটওয়ার্কে আনলিমিটেড কলিং এবং আনলিমিটেড এসএমএস দেওয়া হচ্ছে। এই প্ল্যানটিতেও নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও এবং ডিজনি+ হটস্টার-এর এক বছরের বিনামূল্যের মেম্বারশিপ পেয়ে যাবেন।

জিও ৯৯৯ টাকার পোস্টপেইড প্ল্যান
জিও-র এই প্ল্যানটি সবথেকে দামী প্ল্যান। এই প্ল্যানে আপনাকে প্রতি মাসে ২০০ জিবি করেহাই স্পিড ডেটা, ৫০০ জিবি রোলওভার ডেটা, আনলিমিটেড ভয়েস কলিং এবং এসএমএস সুবিধা এবং তিনটি সিম কার্ড দেওয়া হচ্ছে। এই প্ল্যানটিতেও নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম ভিডিও এবং ডিজনি+ হটস্টার-এর এক বছরের বিনামূল্যের মেম্বারশিপ পেয়ে যাবেন।


More Stories
এয়ারটেল কি নাম পাল্টাচ্ছে?
মানুষের কাজকর্ম হয়ে যাবে ঐচ্ছিক, কেন বলছেন ইলন মাস্ক!
স্বামী হত্যাকারী মিরাটের মুসকানকে চুমু পুলিশের! ভিডিও ভাইরাল হতেই FIR দায়ের, FIR সংশ্লিষ্ট ইনস্টাগ্রাম আইডি ব্যবহারকারীর বিরুদ্ধে