সময় কলকাতা ডেস্ক,৬ জুনঃ গ্রীষ্মের প্রখর দাবদাহে বাইরে বের হলে ত্বকের সঙ্গে শরীরেরও ব্যাপক ক্ষতি হয়। তাই এই সময় শরীরের বাড়তি যত্ন নেওয়া দরকার। তবে এজন্য খুব বেশি সময় বা ডাক্তারের পেছনে বেশি টাকা খরচ করে লাভ নেই। কয়েকটি উপায় মেনে চললেই সুস্থ থাকা যায়। গরমে সুস্থ থাকতে বেদানার রস দারুণ উপকারী। বেদানার রস-এর কোনও বিকল্প হয় না। আসলে বেদানায় রয়েছে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিডেন্ট এবং আরও নানাবিধ শক্তিশালী উপাদান। যা দেহে প্রবেশ করা মাত্রই প্রতিটি কোষ, শিরা এবং উপশিরাকে, সেই সঙ্গে গুরুত্বপূর্ণ অঙ্গগুলোর ক্ষমতাকেও বাড়িয়ে তোলে। তাই আপনার রোজের ডায়েটে এই বেদানার রস জায়গা করে নিলে আরও নানাবিধ উপকার পাওয়া যাবে। ভিটামিনের ঘাটতি দূর করতে, হার্টের ক্ষমতা বাড়াতে বেদানার রস ভালো কাজ করে। চলুন জেনে নেওয়া যাক বেদানার কিছু স্বাস্থ্যগুণ-

ভিটামিনের ঘাটতি দূর হয়
শরীরকে সচল এবং সুস্থ রাখতে যে যে ভিটামিনগুলোর প্রয়োজন হয়, তার প্রায় সবকটিরই বেদানায় পাওয়া যায়। বেদানায় রয়েছে ভিটামিন সি, ই, কে, ফলেট, পটাসিয়াম। তাই সুস্থ থাকতে অবশ্যই রোজ এই ফলটি খান।
আরও পড়ুন শীঘ্রই আসতে চলেছে মির্জাপুরের তৃতীয় পর্ব, রোমহর্ষক ‘মির্জাপুর ৩’ নিয়ে উত্তর দিলেন ইশা
ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায়
প্রতিদিনের ডায়েটে বেদানা যোগ করুন। এটি খেলে ত্বকের ভিতরে বেশ কিছু পরিবর্তন হতে শুরু করে। বেদানা বলিরেখা দূর করতে ব্যাপক সাহায্য করে। সেই সঙ্গে ডার্ক স্পট এবং ডার্ক সার্কেলেও দূর করে। ফলে সৌন্দর্য বাড়ে চোখে পরার মতে।

হার্টের ক্ষমতা বাড়ে
বেদানা খেলে শরীরে রক্তের প্রবাহ মারাত্মকভাবে বৃদ্ধি পায়। ফলে স্বাভাবিকভাবেই হার্টের কর্মক্ষমতা বাড়তে থাকে। সেই সঙ্গে হার্ট অ্যাটাক বা স্ট্রোকের মতে মারণ রোগে আক্রান্ত হওয়ার আশঙ্কাও কমে। বেদানার শরীরে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্টও নানাভাবে হার্টের খেয়াল রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে।


More Stories
চিকিৎসক বিরুপাক্ষ বিশ্বাসের বিরুদ্ধে কড়া ব্যবস্থা সরকারের
স্বাস্থ্য পরিষেবায় আধুনিকীকরণে জোর দেবেন নরেশ রায়
বারাসাতে নিপায় আক্রান্ত নার্সের মৃত্যু