সময় কলকাতা ডেস্ক, ৬ জুন : ২০১৮ তে মুক্তিপ্রাপ্ত সব থেকে জনপ্রিয় ওয়েব সিরিজের লিস্টে ছিল মির্জাপুর। দারুন সারা জাগানো একটি সিরিজের তকমা পেয়েছিল এই মির্জাপুর। এই সাফল্যের পরেই ২০২০-র ২৩ অক্টোবর আবার মুক্তি পায় মির্জাপুরের দ্বিতীয় অধ্যায়। এটিও টানটান উত্তেজনার সঙ্গে ভক্তদের মন জয় করে নেয়। এবার পালা তৃতীয় পর্বের। গত বছর নভেম্বর মাসেই রোমহর্ষক ‘মির্জাপুর ৩’ শুটিং শেষ হয়েছে। খুব তাড়াতাড়ি মুক্তি পাওয়ার সম্ভবনা আছে এই সিরিজটির।

আমাজন প্রাইম ভিডিয়োতে শীঘ্রই শুরু হবে মির্জাপুর সিজন ৩-এর স্ট্রিমিং। মির্জাপুরের দ্বিতীয় পর্বে বিশেষ করে পঙ্কজ ত্রিপাঠীর অভিনয় ছিল দেখার মত। এবার তৃতীয় পর্ব নিয়ে চরম উত্তেজনা ভক্ত মহলের মধ্যে। প্রথম দুটি সিজনের থেকেও নাকি আরও বেশি থ্রিলিং এবং রোমাঞ্চকর এই তৃতীয় সিজন, এমনটাই জানিয়েছেন মির্জাপুরের অভিনেত্রী অভিনেত্রী ইশা তলওয়ার।
আরও পড়ুন ফের স্বমহিমায় ফিরছে কলকাতা ফুটবল লিগ, কবে থেকে শুরু? জেনে নিন
প্রসঙ্গত, মাধুরী যাদবের চরিত্রে অভিনয় করেছিলেন ঈশা তলওয়ার। এই সিজেনেও তাঁকে দেখা যাবে মুন্না ভাইয়ার বিধবা স্ত্রী হিসাবে। কেন মুন্নাকে মারা হল? সেই প্রতিশোধের আগুন নিয়ে গড়ে উঠবে এই সিজনটি। মির্জাপুর ৩-এর প্রতিটি পর্বে থাকবে উত্তেজনা। দ্বিতীয় সিজনের শেষে দেখানো হয়েছিল, মাধুরী যাদব কালীন ভাইয়ার থেকে সমস্ত ক্ষমতা হস্তান্তরিত করে নিয়েছিলেন।

ঈশা জানান, ‘পরবর্তী সিজনের জন্য এইবারও কিছু একটা টুইস্ট রেখে দেওয়া হবে। তাছাড়া আগের বারে মুন্না ভাইয়ার মৃত্যু নিয়ে যথেষ্ট সংশয় আছে সবার মনে, আমিও ব্যাক্তিগতভাবে তাই মনে করি’। মাধুরীর স্বামী মুন্নার মৃত্যুর কারণ খুঁজতে গুড্ডু পণ্ডিত ওরফে আলি ফজল আর গোলু গুপ্তা অর্থাৎ শ্বেতা ত্রিপাঠী শর্মার সঙ্গে সরাসরি কথা বলবেন। অনেক টুইস্ট থাকছে এই নতুন সিজনে এমনটাই বোঝা যাচ্ছে ঈশার এই সাক্ষাৎকারের পর থেকে। এই সিরিজের ভক্তরা অপেক্ষায় রয়েছে মুন্না ভাইয়ার বিধবার ভূমিকায় ইশার নয়া রুপ দেখার।


More Stories
বউ বদল : ময়নাগুড়িতে স্বামী-স্ত্রীর বদলাবদলি নাকি বদলা ?
অন্নপূর্ণার লক্ষ্মীরা আসছে
দানবীর রাজপাল যাদব কার কাছে ধার নিয়ে শোধ না দিতে পেরে জেলে? কবে ছাড়া পেতে পারেন রাজপাল?