সময় কলকাতা ডেস্ক,৭ জুনঃ প্রায় এক মাসেরও বেশি সময় ধরে অগ্নিগর্ভ অবস্থা মণিপুরে। মঙ্গলবারই মধ্যরাতে সেরু এলাকায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের সংঘর্ষে মৃত্যু হয়েছে বাংলার বিএসএফ জওয়ান রঞ্জিত যাদবের। ভাটপাড়ার বাসিন্দা ওই জওয়ানের পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। ওই ঘটনায় আহত হয়েছেন অসম রাইফেলসের দুই সদস্যও। অন্যদিকে সুগনুর কংগ্রেস বিধায়কের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে জঙ্গিরা। শুক্রবার রাত থেকে নতুন করে শুরু হওয়া সংঘর্ষে সুগনুতে ৮ জনের মৃত্যু হয়েছে বলে খবর। এই পরিস্থিতি ইন্টারনেট পরিষেবা বন্ধের মেয়াদ বৃদ্ধি করা হয়েছে।
আরও পড়ুন ভিটামিনের ঘাটতি দূর করতে দারুণ কার্যকারী বেদানার রস
কুকি-মেতেই সংঘর্ষে অশান্ত মণিপুর। ‘মেতেই’ সংখ্যাগরিষ্ঠ উপজাতির তফসিলি জাতির স্বীকৃতির দাবি নিয়ে আন্দোলন ওই ছোট্ট রাজ্যে নাগা-কুকি জাতি গোষ্ঠীর মধ্যে পালটা প্রত্যাঘাতের জন্ম দিয়েছে। এখনও পর্যন্ত সংঘর্ষে মৃত্যু হয়েছে ৭৫ জনের। আহতের সংখ্যা হাজারের বেশি। ঘরছাড়া কয়েক হাজার মানুষ। ক’দিন আগেই শান্তি ফেরাতে মণিপুর সফর করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপরেও পরিস্থিতির খুব একটা উন্নতি হয়নি। বেশ কিছু এলাকায় নতুন করে সংঘর্ষ ছড়িয়েছে।পরিস্থিতির উপর নজর রেখে নতুন করে শনিবার অর্থাৎ ১০ জুন পর্যন্ত ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।
এর আগে গত ২ জুন মণিপুরের অশান্তিতে মদতের অভিযোগে সরিয়ে দেওয়া হয় মণিপুর পুলিশের ডিজিকে। মণিপুর পুলিশের ডিজি ছিলেন পি ডাইঙ্গেল। তাঁর জায়গায় দিল্লি থেকে পাঠানো হল রাজীব সিংহকে। তিনি আধা সেনা সিআরপিএফের দিল্লির সদর দফতরে আইজি হিসাবে দায়িত্ব সামলাচ্ছিলেন। উত্তরভারতীয় এই অফিসার আদতে ত্রিপুরা ক্যাডারের আইপিএস। অর্থাৎ মণিপুরের নতুন ডিজি না রাজ্যের বাসিন্দা, না রাজ্য ক্যাডারের অফিসার। বর্তমান ডিজি ডাইঙ্গেলকে রাজ্যের স্বরাষ্ট্র দফতরের অতিরিক্ত সচিব পদে বদলি করা হয়েছে।
আরও পড়ুন নওয়াজের সঙ্গে বিচ্ছেদের আগেই নতুন প্রেমের সুর, প্রেমিককে নিয়ে কি বললেন আলিয়া

উল্লেখ্য,গত প্রায় একমাসেরও বেশি সময় ধরে অগ্নিগর্ভ পরিস্থিতি মণিপুরে। সংঘর্ষের জেরে ক্ষতিগ্রস্থ হয়েছেন রাজ্যের বহু বাসিন্দা। কার্ফু জারি রয়েছে একাধিক শহরে। এই পরিস্থিতিতে রাজ্যেই শান্তি ফেরাতে জরুরি বৈঠকে বসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ৩ দিনের মণিপুর সফরে সেখানেই গুরুত্বপূর্ণ বৈঠক করেন রাজ্য সরকারের সঙ্গে। সেখানে অমিত শাহ বলেছেন, এখন সরকারের প্রধান লক্ষ্য যে কোনও মূল্যে মণিপুরে ক্ষোভের আগুন নিভিয়ে শান্তি ফেরানো। প্রশাসন সেটাকেই অগ্রাধিকার দিচ্ছে। এছাড়া মণিপুরে শান্তি ও সমৃদ্ধি ফেরাতে এবং রাজ্যে শান্তি বিঘ্নিত করে এমন কোনও কার্যকলাপ কঠোরভাবে মোকাবিলা করতে নির্দেশ দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এর পাশাপাশি মণিপুর হিংসায় নিহতদের পরিবারকেও ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করেছেন অমিত শাহ। কেন্দ্র ও রাজ্য যৌথভাবে এই ক্ষতিপূরণ দেবে।


More Stories
নীতিশ জমানা শেষ, বিহারের সম্রাট নতুন মুখ্যমন্ত্রী ও তাঁর বুলডোজার মডেল
আশা ভোঁসলের হার্ট অ্যাটাক
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?