Home » নওয়াজের সঙ্গে বিচ্ছেদের আগেই নতুন প্রেমের সুর, প্রেমিককে নিয়ে কি বললেন আলিয়া

নওয়াজের সঙ্গে বিচ্ছেদের আগেই নতুন প্রেমের সুর, প্রেমিককে নিয়ে কি বললেন আলিয়া

সময় কলকাতা ডেস্ক, ৬ জুন : বলিউডের বহুল চর্চিত বিষয় হল নওয়াজ উদ্দিন সিদ্দিকির সঙ্গে স্ত্রী আলিয়া সিদ্দিকির সম্পর্কের তিক্ততা। আলিয়া এবার নওয়াজের সঙ্গে বিবাহ বিচ্ছেদের দিকে এগোচ্ছে। এর আগেও নওয়াজের বিরুদ্ধে শারীরিক ও মানসিক অত্যাচারের অভিযোগ এনেছিলেন স্ত্রী আলিয়া। একে ওপরের দিকে দোষারোপ,  অপমান থেকে শুরু করে কাদা ছোঁড়া সম্পর্ক নিয়ে কম জলঘোলা হয়নি। তবে এর মাঝে তাঁদের দুই সন্তান শোরা ও ইয়ানির দায়িত্ব দুইজনে মিলে পালন করে এসেছেন নওয়াজ ও আলিয়া।

তবে পুরনো সবকিছুকে পিছনে ফেলে এবার নতুন প্রেমের ইঙ্গিত দিলেন আলিয়া। তবে কার সঙ্গে প্রেম করছেন তা আপাতত খোলসা করে বলেননি। সেই অজানা ব্যক্তির সঙ্গে ইনস্ট্রাগ্রামে পোস্ট করে নওয়াজ পত্নী লিখেছেন,  এতদিনের এই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে আমার ১৯ বছর সময় লেগে গিয়েছে। কিন্তু, আমার জীবনে সবার আগে আমার সন্তানরা। আমি বরাবর আমার সন্তানদের প্রাধান্য দিয়ে এসেছি। আমরা স্বামী-স্ত্রীর সম্পর্ক থেকে বেরিয়ে এলেও আমরা খুব ভালো বন্ধু। আর আমি খুব সুখী। আর সুখী থাকার অধিকার আমার ও তো রয়েছে নাকি?  সমস্ত তিক্ততা ভুলে সামনে এগিয়ে যাওয়ার কথা বলেছেন নওয়াজ পত্নী।

সম্পর্কের ব্যাপারে মুখ ফুটে না স্বীকার করলেও প্রাণের পুরুষ সম্পর্কে আলিয়া বলেছেন, উনি দারুন ভালো মানুষ। টাকা-পয়সা দিয়ে সবসময় সবটা বিচার করা যায় না।উনি আমায় খুব শ্রদ্ধা করেন।ওঁর বুদ্ধিমত্তায় আমাকে সাহস জোগায়।দুবাইতে আমাদের প্রথম দেখা আমরা অনেকদিনের বন্ধু।

আরও পড়ুন   শীঘ্রই আসতে চলেছে মির্জাপুরের তৃতীয় পর্ব, রোমহর্ষক ‘মির্জাপুর ৩’ নিয়ে উত্তর দিলেন ইশা

প্রসঙ্গত, আলিয়া এখনও পদবী পরিবর্তন করেননি। নওয়াজকে বিয়ে করার সূত্রে নিজের পদবী পরিবর্তন করেন আলিয়া। তাই নওয়াজের সঙ্গে সম্পূর্ণ বিচ্ছেদের পর তিনি পদবী পাল্টে দেবেন। নওয়াজের সঙ্গে ঝামেলা আগের থেকে অনেকটাই মিটে গিয়েছে। কিছুদিন আগে নওয়াজ সন্তানদের সঙ্গে দেখা করতে দুবাই এসেছিলেন।

About Post Author