Home » ‘আমাকে বাদ দিয়ে ‘শক্তিমান’ সম্ভব নয়’, বড় পর্দায় ‘শক্তিমান’ আসতেই মুখ খুললেন মুকেশ খান্না

‘আমাকে বাদ দিয়ে ‘শক্তিমান’ সম্ভব নয়’, বড় পর্দায় ‘শক্তিমান’ আসতেই মুখ খুললেন মুকেশ খান্না

সময় কলকাতা ডেস্ক,৭ জুন : নয়ের দশকের ছেলে মেয়েদের রবিবার মানেই টিভির সামনে বসে শক্তিমান দেখা। কিন্তু, সময়ের  সঙ্গে সঙ্গে আজ তা অতীত।  সে বাচ্চা হোক বা বয়স্ক। এক সময় জনপ্রিয় একটি টেলিভিশন ধারাবাহিক ছিল এই ‘শক্তিমান’। ইন্ডিয়ান সুপার হিরো বলতে আমরা সবাই শক্তিমানকেই চিনি। ‘শক্তিমান’ চরিত্রে অভিনয় করতেন মুকেশ খান্না। তিনিও সেই সময় থেকে যথেষ্ট জনপ্রিয় হয়ে ওঠেন। সম্প্রতি, ঘোষণা করা হয়েছে শক্তিমান এবার বড় পর্দায় মুক্তি পাবে। ছবিটি কবে মুক্তি পাবে এই নিয়ে আগে থেকেই উদ্বেগের সৃষ্টি হয়েছে ভক্তদের মধ্যে। আর ছবিটি মুক্তি পেতে এত দেরি হচ্ছে কেন? এবার তা নিয়ে মুখ খুললেন খোদ মুকেশ।

গত বছরই সনি পিকচার্স একটি টিজার আপলোড করে শক্তিমানকে ওয়ার্ল্ড ওয়াইড সিলভার স্ক্রীনে নিয়ে আসার কথা জানিয়েছে। এছাড়াও এই সিনেমা নিয়ে একটি আপডেট মুকেশ খান্না তাঁর ইউটিউব চ্যানেলে দিয়েছে। তিনি বলেছেন, ‘এটি দীর্ঘ প্রতীক্ষিত একটি বড় মাপের ছবি হতে চলেছে। এই ছবিটির জন্য ইতিমধ্যে ২০০ থেকে ৩০০ কোটি টাকা ব্যায় করা হবে। আর সনি পিকচার্স এটি সম্পূর্ণ দায়িত্ব সহকারে তৈরি করবে। আমরা জানি এই সনি পিকচার্স এর তরফ থেকে স্পাইডারম্যান রিলিজ করেছিল। মহামারির কারণে তা একটু দেরি হয়েছে, আমি এর আগেও বলেছিলাম অপেক্ষা করতে হবে’।

আরও পড়ুন   নওয়াজের সঙ্গে বিচ্ছেদের আগেই নতুন প্রেমের সুর, প্রেমিককে নিয়ে কি বললেন আলিয়া

এছাড়া তিনি আরও জানান, ‘এটি একটি বড় মাপের ছবি হতে চলেছে। সবার মনে প্রশ্ন ছিল আমি কি কোন ভূমিকা পালন করব না এই সিনেমায় ? সেই প্রসঙ্গে বলব, শক্তিমান নতুনভাবে হবে আর মুকেশ থাকবেনা তাই কি হয়! তবে শক্তিমান এর ভূমিকায় কে অভিনয় করবে সেটি এখন বলা যাবে না’। প্রসঙ্গত, এর আগে একবার জানা গিয়েছিল রণবীর সিংকে শক্তিমান চরিত্রে দেখা যাবে। কিন্তু, তাতে এখনও কোন সিলমোহর পড়েনি। খুব তাড়াতাড়ি শক্তিমান-এর কাস্ট জানানো হবে। এখন শুধু সময়ের অপেক্ষা।

আরও পড়ুন    ‘অ্যানিমাল’ সেটের নতুন লুকে চমক রণবীর কাপুরের

About Post Author