সময় কলকাতা ডেস্ক,৯ জুন : চিকেনের জনপ্রিয়তা এতটাই বেশি যে কোন উৎসব হোক বা অনুষ্ঠান এখন চিকেন মাস্ট। চিকেনের কোন আইটেম থাকবেই থাকবে। তাছাড়া চিকেন ভালোবাসেনা এধরনের মানুষ খুব কমই আছেন। চিকেন দিয়ে করে নিতে পারেন অসংখ্য পদ। তার মধ্যে আজ আমরা যেটি শিখব সেটি হল লেমন চিকেন। বাড়ির ছোট থেকে বড়ো, সবারই মন জয় করে নেবে লেমন চিকেন। বাড়িতে যেকোন দিন বানিয়ে খেতেই পারেন এই লেমন চিকেন। দেখে নেওয়া যাক কীভাবে বানাবেন এই লেমন চিকেন-

উপকরণ :
১ কেজি চিকেন, পরিমাণ মতো তেল(কম হলেই ভালো), ১ টেবিল চামচ কর্নফ্লাওয়ার, পেয়াঁজ বাটা ১ চা চামচ, আদা ও রসুন বাটা ১ চা চামচ, গোল মরিচ ৪ থেকে ৫ টি, ৪ টি লবঙ্গ, তেজপাতা ২ টি, রসুন কুচি, আদাকুচি, কাপসিকাম ২ থেকে ৩ টি, লঙ্কা গুঁড়ো, টক দই, লেবুর রস ২ টেবিল চামচ, ভিনেগার ১ চামচ, নুন ও চিনি স্বাদ মতো।

প্রণালী :
প্রথমে চিকেনটিকে ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে পেঁয়াজ, আদা, রসুন বাটা টক দই, ভিনেগার, নুন ও গোলমরিচ দিয়ে ভালো করে ম্যারিনেট করে কিছুক্ষণ রেখে দিন। এরপর একটি কড়ায় নিয়ে সেখানে তেল দিয়ে একে একে তেজপাতা, গোটা গোলমরিচ, রসুন কুচি ও আদা কুচি দিয়ে কিছুক্ষণ নাড়তে থাকুন। একটু লাল হয়ে গেলেই ম্যারিনেট করা চিকেনটি এর মধ্যে দিয়ে দিন। এর মধ্যে একটু গোল মরিচের গুঁড়ো এবং নুন দিয়ে হালকা আঁচে ১৫ মিনিট ঢেকে রান্না করুন।
আরও পড়ুন বানিয়ে ফেলুন ভিন্ন স্বাদের বাটার চিকেন কোফতা
এবার ঢাকনা খুলে এর মধ্যে লেবুর রস যোগ করুন। স্বাদের পার্থক্য আনার জন্য এর মধ্যে অল্প চিনি দিন। এবার ক্যাপসিকাম ও বেল পেপার দিয়ে দিন। কিছুক্ষণ হালকা আঁচে রান্না করতে থাকুন। একটু তেল বেরিয়ে এলেই হালকা গরম জলে কর্নফ্লাওয়ার মিশিয়ে এতে দিয়ে দিন। নজর রাখবেন বেশি যেন না পড়ে। চিকেন একটু সেদ্ধ হয়ে এলেই আপনি এদিকে নামিয়ে নিন এবং সবার সাথে পরিবেশন করুন।


More Stories
উত্তর ২৪ পরগনায় আইএসএফ ও তৃণমূল সংঘর্ষ, জখম একাধিক কর্মী
উত্তরাখণ্ডে বৃষ্টির তান্ডবে ধুয়ে গেল ভারত-চীন সেতু!
উত্তর ২৪ পরগনায় তৃণমূলের রক্তদান শিবিরে তুমুল উত্তেজনা! মঞ্চেই দুই গোষ্ঠীর চেয়ার ছোড়াছুড়ি