Home » দাবদাহ থেকে মুক্তি, রবিবার থেকেই কলকাতা সহ জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

দাবদাহ থেকে মুক্তি, রবিবার থেকেই কলকাতা সহ জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

সময় কলকাতা ডেস্ক,১১ জুনঃ তীব্র দাবদাহ শেষে অবশেষে স্বস্তির পূর্বাভাস। অবশেষে মিলল স্বস্তির খবর। রবিবার থেকেই শহর কলকাতায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। ইতিমধ্যেই রাজ্যে প্রবেশ করেছে মৌসুমি বায়ু। ফলে আর কিছুক্ষণের মধ্যেই ঝেঁপে বৃষ্টি নামতে চলেছে শহর কলকাতায়। যার জেরে একধাক্কায় অনেকটাই নামবে তাপমাত্রার পারদ। শুক্রবার বিকেল না গড়াতেই ঝেঁপে বৃষ্টি হয়েছে। তীব্র দহন জ্বালা থেকে কিছুটা মুক্তি পেয়েছিল শহরবাসী। জানা গিয়েছে,আগামী ৪৮ ঘণ্টায় কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ ঝড়-বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গের পাশাপাশি সপ্তাহান্তে উত্তরবঙ্গের কয়েকটি জেলাতেও বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।


হাওয়া অফিস সূত্রে খবর,কেরালায় বৃহস্পতিবার থেকেই তুমুল বৃষ্টি শুরু হয়েছে। ইতিমধ্যে অসমেও প্রবেশ করেছে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু। রবিবার সকাল থেকেই নিম্নমুখী তাপমাত্রার পারদ। গুমোট ও অস্বস্তিকর ভাব বজায় রয়েছে। কলকাতায় দিনের সর্বনিম্ন তাপমাত্রা ২৯.৩ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস। শনিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৬ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ থাকবে ৭০ থেকে ৮২ শতাংশ।

আরও পড়ুন    ইন্টার কন্টিনেন্টাল কাপে প্রথম ম্যাচে মঙ্গোলিয়কে হারাল ভারত

পূর্বাভাস বলছে, উত্তর-পূর্ব বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত অবস্থান করছে। যা আগামী ৪৮ ঘণ্টায় বাংলাদেশে প্রবেশ করবে। রবিবার কলকাতার পাশাপাশি হাওড়া, হুগলি, নদিয়াতেও ঝড়-বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে ভারী বৃষ্টি হবে আলিপুরদুয়ার, কোচবিহার,জলপাইগুড়ি, দার্জিলিং এবং কালিম্পঙেও। এদিকে,আগামী ১৩ জুন পর্যন্ত বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে তাপপ্রবাহ চলবে। দক্ষিণবঙ্গের উপকূলের জেলাগুলিতেও রবিবার থেকেই ধীরে ধীরে বৃষ্টি শুরু হবে।

About Post Author