সময় কলকাতা ডেস্ক,১১ জুনঃ মুর্শিদাবাদ জেলার খড়গ্ৰাম থানায় কংগ্রেস কর্মীকে খুনের ঘটনায় গ্ৰেফতার মূল অভিযুক্ত ইমরান সেখ! এর আগে এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করা হয়েছিল এবং তাদের জেল হেফাজতের নির্দেশ দিয়েছিল কান্দি মহকুমা আদালত। আর তারপরেই শনিবার রাতে ওই ঘটনার মূল অভিযুক্ত তথা গ্রামের পঞ্চায়েত সদস্য ছেলে ইমরান শেখকে গ্রেফতার করেছে খরগ্রাম ও মুর্শিদাবাদ জেলা পুলিশ এর বিশেষ তদন্তকারী দল। সোমবার মূল অভিযুক্ত ইমরান শেখকে আদালতে তোলা হবে বলে জানা গেছে। পাশাপাশি এই ঘটনায় মোট ১৫ জনের মধ্য ১২ জন এখনো অধরা। তাদের উদ্দেশ্যে চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ।

উল্লেখ্য,রাজ্যজুড়ে ইতিমধ্যেই ভোটের দামামা বেজে গিয়েছে। পঞ্চায়েত ভোটে নির্ঘন্ট প্রকাশ হওয়ার পরই কোমর বেঁধে ময়দানে নেমেছে শাসক বিরোধী দুই শিবিরই। বৃহস্পতিবার পঞ্চায়েত নির্বাচনে নির্ঘণ্ট প্রকাশের পর শুক্রবার থেকে পঞ্চায়েত ভোটের মনোনয়ন জমা শুরু হয়েছে। আর এদিনই সন্ধ্যায় মুর্শিদাবাদের কান্দির খড়গ্রামে খুন হয়ে গেলেন এক কংগ্রেসকর্মী। মুর্শিদাবাদের কান্দির খড়গ্রামের ঘটনা। জানা গিয়েছে, নিহতের নাম ফুলচাঁদ শেখ। অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই খুন করেছে ফুলচাঁদকে। অভিযোগ অস্বীকার করেছে শাসকদল। ঘটনায় আহত কংগ্রেসের ৩ কর্মী। আহত এক তৃণমূল কর্মীও।
আরও পড়ুন পঞ্চায়েত ভোটের প্রাক্কালে জেলায় জেলায় অশান্তি, সর্বদলীয় বৈঠকের ডাক রাজ্য নির্বাচন কমিশনের

প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, এদিন বাড়ির সামনে শিশু সন্তানকে কোলে নিয়ে বসেছিলেন ফুলচাঁদ। সেখানে কিছু তৃণমূলের লোকজন এসে হম্বিতম্বি শুরু করে। সেই সময় নাকি ফুলচাঁদ তাঁদের বলেন, ঝামেলা না করতে। সঙ্গে সঙ্গে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পর পর ৬ রাউন্ড গুলি করা হয় তাঁকে। রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হলে কিছুক্ষণ পর সেখানেই তাঁর মৃত্যু হয়। ফুলচাঁদের গ্রামে মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশবাহিনী। উল্লেখ্য, শুক্রবার সকাল থেকেই মুর্শিদাবাদের একাধিক জায়গা রাজনৈতিক সংঘর্ষে তেতে উঠেছিল। সালারে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে তুলকালাম কাণ্ড বাঁধে। দুপুরে রানিনগরে তৃণমূলকর্মীদের রাস্তায় পেটানোর অভিযোগ ওঠে সিপিএম-কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে। সন্ধ্যায় কান্দির খড়গ্রামে খুন হয়ে গেলেন কংগ্রেসকর্মী।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি