সময় কলকাতা ডেস্ক,১১ জুনঃ গত ২ জুন ওড়িশার বাহানগা বাজার স্টেশনের কাছে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় ২৮৮ জনের মৃত্যু হয়েছে। আহতের সংখ্যা ১২০০-র বেশি। ঘটনায় তদন্ত শুরু করেছে সিবিআই। তদন্তক্ষেত্র বাহানগা বাজার স্টেশন। এই অবস্থায় তদন্তের স্বার্থে আপাতত ওই স্টেশনে কোনও ট্রেন দাঁড়াবে না। তদন্ত সম্পূর্ণ হল স্বাভাবিক হবে পরিষেবা। সিবিআই আধিকারিকরা কথা বলেছেন বাহানগা বাজার স্টেশনের একাধিক কর্মীর সঙ্গে। যে ‘প্যানেল বোর্ড’ এবং ‘রিলে রুম’ নিয়ে কথা উঠছে, তা ঘুরে দেখছেন ঘটনাস্থল।
আরও পড়ুন বুধবার থেকে ফের চাকা গড়াবে শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেসের

এই বিষয়ে দক্ষিণ পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক আদিত্য কুমার চৌধুরী বলেন, “সিবিআই লগবুক বাজেয়াপ্ত করার পর স্টেশনটি সিল করা হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনও ট্রেন স্টেশনে থামবে না।” এর ফলে অসুবিধায় পড়বেন ওই স্টেশনে ওঠানামা করা যাত্রীরা। যাত্রী ভোগান্তি কতদিন চলবে তা স্পষ্ট নয়। যদিও বাহানগা বাজার স্টেশনের উপর দিয়ে প্রতিদিন ১৭০টি ট্রেন যাতায়াত করে থাকে। এর মধ্যে মাত্র ৭টি প্যাসেঞ্জার ট্রেন এক মিনিটের জন্য এই প্লাটফর্মে দাঁড়ায়। এলাকার দশটি গ্রামের শ্রমিক শ্রেণির মানুষ ওই প্যাসেঞ্জার ট্রেনগুলিতে চেপেই আশপাশের একাধিক স্টেশনের কর্মস্থলে যান। স্টেশনে না থামার কারণে তাঁরা অসুবিধায় পড়বেন। যাতায়াত করতে হবে বিকল্প উপায়ে।

উল্লেখ্য,শুক্রবার সন্ধ্যায় এক মর্মান্তিক ট্রেন দুর্ঘটনা সাক্ষী ছিল গোটা দেশ। এদিন সন্ধ্যা ৭টা ২০ মিনিট নাগাদ ওড়িশার বালেশ্বরের বাহানাগা বাজার স্টেশনের কাছে দাঁড়িয়ে থাকা মালগাড়িতে ধাক্কা মেরে কার্যত ধ্বংসস্তূপে পরিণত হয় হাওড়ার শালিমার থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। একসঙ্গে করমন্ডল এক্সপ্রেস,যশবন্তপুর-হাওড়া এবং একটি মালগাড়ি দুর্ঘটনা কবলে পরে। পাশাপাশি ধাক্কা লাগে তিনটি ট্রেনের। করমন্ডলের পাশে ছিল মালগাড়ি। ওই ট্রেনটিকে ধাক্কা দেয় করমন্ডল এক্সপ্রেস।
আরও পড়ুন দাবদাহ থেকে মুক্তি, রবিবার থেকেই কলকাতা সহ জেলায় জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস

শালিমার-চেন্নাই করমন্ডল এক্সপ্রেসের মোট ১৫ টি কামরা লাইনচ্যুত হয়েছে। তার মধ্যে সাতটি কামরা উল্টে গিয়েছে। আরও চারটি কামরা ছিটকে গিয়েছে। দুর্ঘটনার তীব্রতা এতই ছিল যে যাত্রীবাহী ট্রেনটির ইঞ্জিন উঠে যায় এক মালগাড়ির ওপর। ট্রেনের অধিকাংশ বগি ছিটকে পড়ে পাশের লাইনে। একই সঙ্গে পাশের লাইন থেকে আসা যশবন্তপুর- হাওড়া এক্সপ্রেস টিরও দুটি কামরা লাইনচ্যুত হয়ে যায়। রেল সূত্রে খবর, ভয়ঙ্কর ট্রেন দুর্ঘটনায় মৃতের সংখ্যা ২৯০ ছাড়িয়ে গিয়েছে। এদের মধ্যে বাংলার যাত্রী রয়েছেন ১১০ জন। আহত ১২০০ এরও বেশি মানুষ।


More Stories
মোথাবাড়ি কাণ্ডের অশান্তির নেপথ্য “খলনায়ক” মোফাক্কেরুল ইসলাম গ্রেফতার কিসের ইঙ্গিত?
আরেক অভিনেতা প্রণবের অকালপ্রয়াণ
মার্চেই বকেয়া ডিএ দেওয়ার উদ্যোগ : এসওপি জারি